ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

জামায়াতের হামজা মতোই বিতর্কিত নাসীরুদ্দীন

২০২৬ এপ্রিল ০৭ ১১:২৩:২১
জামায়াতের হামজা মতোই বিতর্কিত নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী-এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বক্সিং মেশিনে আঘাত করার সময় ঢাকা-৮ আসনের অসুস্থ সংসদ সদস্য মির্জা আব্বাস-এর নাম উল্লেখ করে মন্তব্য করতে দেখা যায়।

রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন।প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান ও সংযম না বজায় রাখা।বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ” প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনের ফেসবুক পোস্টে বলা হয়েছে,“নাসীরুদ্দীন পাটোয়ারীর ভিডিওতে অসুস্থ্য মির্জা আব্বাসের নাম বলে পাঞ্চ করা হয়েছে। এটি স্পষ্টতই সীমালঙ্ঘন। যেমন জামায়াতের আমির হামজা নিয়মিত সীমা লঙ্ঘন করেন, তেমনি নাসীরুদ্দীনও রাজনৈতিক সীমা অতিক্রম করেছেন।”

ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে তা জানা যায়নি।নাসীরুদ্দীন সম্প্রতি ওমরাহ পালনে গিয়ে মাথার চুল ফেলে দিয়েছেন, তাই ভিডিওতে তার ন্যাড়া মাথা দেখা গেছে।নাসীরুদ্দীনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে