ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

২০২৬ এপ্রিল ০৭ ১১:১০:২৯
এবার ট্রাম্পকে সময় বেঁধে দিল ইরান

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে হরমুজ প্রণালি খুলতে সময়সীমা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ-এর উপদেষ্টা। আলজাজিরার প্রতিবেদনে মঙ্গলবার (৭ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে।

গালিবাফের উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মাহদি মোহাম্মাদি বলেছেন, ট্রাম্পের হাতে এখনও প্রায় ২০ ঘণ্টা সময় রয়েছে। সময় শেষ হলে তার মিত্ররা “প্রস্তর যুগে ফিরে যাবে।”

মোহাম্মাদি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমরা পিছু হটব না। ইরান এই যুদ্ধে জয়ী হয়েছে এবং এমন সমাধানই গ্রহণ করবে যা তাদের অর্জনকে সুসংহত করবে ও নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে।”

ট্রাম্প মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলতে সময় বেঁধে দিয়েছেন। গ্রিনিচ সময় অনুযায়ী এটি বুধবার রাত ১২টায় শেষ হবে। সময়মতো হরমুজ প্রণালি না খুললে সামরিক অভিযান জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে