ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

আজ থেকে সংসদ চলবে দুইবেলা

২০২৬ এপ্রিল ০৭ ১১:০২:২২
আজ থেকে সংসদ চলবে দুইবেলা

নিজস্ব প্রতিবেদক: সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জাতীয় সংসদ এখন থেকে দিনে দুই সেশনে চলবে। মঙ্গলবার থেকে প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন বিকেল সাড়ে ৩টায়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজন হলে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।

এপর্যন্ত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯টি বিল আকারে পাস হয়েছে। গত ৬ এপ্রিল সাতটি বিল পাসের পাশাপাশি আরও তিনটি বিল উত্থাপিত হয়েছে। বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো পরবর্তী অধিবেশনে আলোচনা শেষে পাস হবে।

সাংবিধানিকভাবে আগামী ১২ এপ্রিলের মধ্যে সকল অধ্যাদেশকে বিল আকারে রূপান্তর করতে হবে। এজন্য সময় সংরক্ষণের কারণে সংসদ দিনে দুই বেলা চলার সিদ্ধান্ত নিয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে