ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

সেনানিবাস ও শিরীন শারমিনকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য

২০২৬ এপ্রিল ০৭ ১০:৫২:৪০
সেনানিবাস ও শিরীন শারমিনকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নাম ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তালিকায় তার অবস্থান ছিল চতুর্থ।

পরে সেখান থেকে বের হয়ে তিনি আত্মগোপনে চলে যান বলে জানা যায়। এ সময় তিনি সরকারের নজরদারিতে ছিলেন এবং অনেকটা নজরবন্দি অবস্থায় ছিলেন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। তার সঙ্গে স্বামী ও সন্তানও ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার সময় বিপুল সংখ্যক মানুষ সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তার কারণে তিনি সংসদ এলাকার বাসভবন ছেড়ে যান। সে সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার না করে বিকল্প উপায়ে স্থান ত্যাগ করেন বলে জানা যায়।

পরবর্তীতে তিনি কোথায় অবস্থান করছিলেন, তা দীর্ঘদিন স্পষ্ট ছিল না। অন্তর্বর্তী সরকার জানায়, সরকার পতনের ২৭ দিন পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।

এদিকে, মঙ্গলবার ভোররাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করে। পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর উত্তরা, বনানীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং পরে আদালতে তোলা হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে