ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

৯ এপ্রিল দুই জেলায় সাধারণ ছুটি

২০২৬ এপ্রিল ০৭ ০৯:১৬:৪৪
৯ এপ্রিল দুই জেলায় সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।এ বিষয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনটি রাখেন, ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে এই দুই আসনে ৯ এপ্রিল ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে