ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

২০২৬ এপ্রিল ০৬ ১৭:৪৯:০৭
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে একটি লিগ্যাল নোটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আজ সোমবার এই নোটিশ প্রেরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম. আশরাফুল ইসলাম। নোটিশে বলা হয়েছে, হামের টিকাকরণের কার্যক্রমকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এজন্য তাদের দেশে থেকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।

আইনজীবী নিজেই ফেসবুকে বিষয়টি পোস্ট করে জানিয়েছেন, “হামের মতো গুরুত্বপূর্ণ টিকাকরণের ব্যবস্থা রাষ্ট্রীয় থেকে প্রাইভেট খাতে স্থানান্তরের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি।”

এ ঘটনায় দেশের হামার টিকাকরণের কার্যক্রমে রাষ্ট্রীয় ও প্রাইভেট খাতের ভূমিকা এবং উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে নতুন ধরনের রাজনৈতিক ও আইনি বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে