ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
Sharenews24

চাকরির বয়স বাড়ানোর বিল পাসে চিফ হুইপের বিস্ফোরক মন্তব্য

২০২৬ এপ্রিল ০৫ ১৯:০২:২৬
চাকরির বয়স বাড়ানোর বিল পাসে চিফ হুইপের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে রবিবার (৫ এপ্রিল) সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করে সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটে এটি অনুমোদিত হয়। তবে বিরোধী দলের সদস্যরা ভোটে অংশগ্রহণ করেননি।

বিল পাসের পর সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জামায়াত ও এনসিপির সদস্যদের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুঁড়ে বলেন, “আজকের এই সংসদে দাঁড়িয়ে দেখি মাননীয় বিরোধীদলের নেতৃবৃন্দ কেন ‘হাঁ’ বললেন না। বিষয়টি স্পর্শকাতর, এবং এ সম্পর্কে সবার মনোযোগ থাকা উচিত।”

তিনি আরও উল্লেখ করেন, “আজকের এই জুলাই যোদ্ধারা সংসদে উপস্থিত আছেন। যারা আহত হয়েছেন এবং জীবন দিয়েছেন—তাদের আমরা সবাই অভিনন্দন জানাই। এই ইতিহাসের অংশ হয়ে আমাদের দায়িত্বও বেড়ে যায়।”

এদিকে চিফ হুইপের বক্তব্য চলাকালীন সংসদে সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দেয়। পরে স্পিকার মোট ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন স্থগিত করেন, যাতে পরিস্থিতি সামলানো যায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে