অস্ট্রেলিয়া পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। দেশটির সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং এর গুরুত্ব তুলে ধরে এই মোশনটি আনেন।
সোমবার সংসদে উত্থাপিত এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক। এর আগে একই সংসদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাবও উত্থাপন করেছিলেন অ্যাবিগেইল বয়েড।
প্রস্তাবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর এটিই ছিল প্রথম নির্বাচন।
এতে আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।
প্রস্তাবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বলা হয়, এবারের নির্বাচনে প্রায় ৫৯ শতাংশ ভোটার অংশগ্রহণ করেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জাতির সম্মিলিত বিজয়ের প্রতিফলন।
এছাড়া ‘জুলাই জাতীয় সনদ’ ঘিরে অনুষ্ঠিত গণভোটের বিষয়টিও প্রস্তাবে গুরুত্ব পায়। এতে বলা হয়, প্রায় ৬০ শতাংশ ভোটার এই সনদের পক্ষে মত দিয়েছেন, যেখানে রাষ্ট্র পরিচালনা ও সাংবিধানিক কাঠামো সংস্কারে ৮০টির বেশি প্রস্তাবনা রয়েছে, যা নতুন সরকার বাস্তবায়নের পরিকল্পনা করছে।
প্রস্তাবের শেষাংশে বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশের জনগণের সাহসী ভূমিকা ও গণআন্দোলনের প্রশংসা করে বলা হয়, তাদের এই সংগ্রাম দেশটিতে স্বাধীনতা ও ন্যায়বিচারের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- অস্ট্রেলিয়া পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন
- অনিয়মের অভিযোগে শেয়ারবাজারের চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় সহযোগিতার আশ্বাস
- মঙ্গলবার খুলছে ব্যাংক-বিমা-শেয়ারবাজার
- ঈদ শেষে ঢাকামুখী মানুষের বাড়ছে ভিড়
- যুদ্ধ ঘোষণায় ট্রাম্পকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন সমালোচনা
- জ্বালানি সংকটে বন্ধ হতে পারে পেট্রোল পাম্প
- পেলের রেকর্ড ভেঙে মেসির নতুন ইতিহাস
- হরমুজে জাহাজপ্রতি ২০ লাখ ডলার, ইরানের নতুন নিয়ম
- হরমুজ উত্তেজনায় তেলের দামে বড় লাফ
- ‘হোয়াইট হাউস চালাচ্ছে একজন উন্মাদ স্বৈরাচারী’
- ঈদশেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
- হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
- সমঝোতার ইরানকে ৬ শর্ত দিলেন ট্রাম্প
- কারাগারে যে খাবার খেলেন শহীদুল, আইভি ও মমতাজ
- যুদ্ধ কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু
- গ্যাসের অভাবে শহর ছাড়ছে ভারতের পোশাকশ্রমিরা
- ভারতীয় আদালতে মুখ খুললেন হাদি হত্যার আসামি
- ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ওমান, নিহত ৪
- ১৫ বছরেই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিকেট তারকা
- মোজতবা খামেনির জীবন নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা
- ইরানকে ট্রাম্পের কঠোর আল্টিমেটাম
- বৃষ্টিপাত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এসএসসি শিক্ষার্থীদের জন্য জরুরি খবর
- জিয়া উদ্যানে তরুণের আত্মহত্যার চেষ্টা
- ঈদের রাতে ট্র্যাজেডি, সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- বাংলাদেশ-ভারত সম্পর্কে ‘নতুন ধারা’
- যুদ্ধ শেষের সময় জানালেন ট্রাম্প
- জ্বালানি বাজারে স্বস্তি: আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল
- ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি
- ইসরাইলে নতুন হামলা ইরানের, কেঁপে উঠল ডিমোনা শহর
- ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পুতিনের
- যুক্তরাষ্ট্রের ঋণ রেকর্ড ৩৯ ট্রিলিয়ন ডলার, বাড়ছে উদ্বেগ
- যুক্তরাজ্যের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা
- হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলের সাফেদে আতঙ্ক
- ঈদের দিনে তিন দেশে ফুটবলারদের ঈদ, কারা কোথায়
- ইরানি তেলের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যা বলছে ইরান
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় জনতার
- সংকটে ইরানের পাশে থাকবে রাশিয়া, বললেন পুতিন
- ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের হামলা, বাড়ছে উত্তেজনা
- ‘শান্তির চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে’—জাতিসংঘ মহাসচিব
- জ্বালানির মূল্য নিয়ে অপরাজনীতি বন্ধের ডাক দিলেন আনোয়ার ইব্রাহিম
- ইরান ইস্যুতে ট্রাম্পকে যে বার্তা দিলেন পুতিন
- আজ পবিত্র ঈদুল ফিতর
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ঈদের নামাজের নিয়ম ও মাসয়ালা
- এসএস স্টিল চেয়ারম্যানের বনানীর বাড়ি দখলে নিল ইস্টার্ন ব্যাংক
- টেক্সটাইল খাতে মুনাফা বেড়েছে ৫ কোম্পানির
- যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান
- টেক্সটাইল খাতে মুনাফা কমেছে ১৬ কোম্পানির
- দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে প্রকৌশল খাতের ৬ কোম্পানির
- শেয়ার জালিয়াতি: সাবেক এমপি ইউসুফ হারুনের নামে গ্রেফতারি পরোয়ানা
- ইস্টার্ন ব্যাংকের সম্পদ জব্দের খবরে ব্যাখ্যা দিল এসএস স্টিল
- লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত শুরু
- আইডিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে প্রকৌশল খাতের ১৬ কোম্পানির
- শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- পাত্র খুঁজতে গিয়ে কোটি টাকা খোয়ালেন নারী উপসচিব
- দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১১ কোম্পানি
- যেসব দেশে ভ্রমণে ভিসা লাগবে না বাংলাদেশিদের














