হরমুজে জাহাজপ্রতি ২০ লাখ ডলার, ইরানের নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যা বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলছে। লয়েড’স লিস্ট এবং তুর্কিয়ে টুডে-র তথ্য অনুযায়ী, এখন থেকে এই রুট দিয়ে চলাচল করতে হলে জাহাজগুলোকে বিশেষ তল্লাশি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং দিতে হবে উচ্চ পরিমাণ ট্রানজিট ফি। ইতোমধ্যে একটি তেলবাহী জাহাজকে এই পথ ব্যবহার করতে প্রায় ২০ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে বলে জানা গেছে।
নতুন এই ব্যবস্থার অংশ হিসেবে ইরানের লারাক দ্বীপের নিকটে একটি ‘নিয়ন্ত্রিত করিডোর’ চালু করা হয়েছে। এখন পর্যন্ত অন্তত নয়টি জাহাজ এই নির্ধারিত পথ ব্যবহার করেছে। মূলত ইরানি কর্তৃপক্ষের সরাসরি নজরদারিতে জাহাজগুলো যাচাই-বাছাই করাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি তেহরান এমন একটি আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, যার মাধ্যমে ভবিষ্যতে এই পথ ব্যবহারকারী সব জাহাজের ওপর আনুষ্ঠানিক ফি ও কর আরোপ করা হবে।
ইরান জানিয়েছে, এই পুরো প্রক্রিয়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অধীনে পরিচালিত নিবন্ধন ও যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে। ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে চায় দেশটি।
বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনার কারণে অনুমোদন ছাড়া জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে ভারত, পাকিস্তান, ইরাক, মালয়েশিয়া ও চীনসহ বেশ কয়েকটি দেশ ইরানের সঙ্গে জাহাজ চলাচলের অনুমতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা জরুরি বৈঠক ডেকে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুরক্ষিত কাঠামোর দাবি জানিয়েছে।
সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ২০টির বেশি বাণিজ্যিক জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে, যার মধ্যে ১৭টি ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে ‘ওয়ার রিস্ক ইন্স্যুরেন্স’-এর প্রিমিয়াম কয়েকগুণ বেড়ে গেছে, ফলে অনেক শিপিং কোম্পানি বিকল্প রুট খুঁজতে বাধ্য হচ্ছে। বর্তমানে প্রায় ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক এই অঞ্চলে আটকে রয়েছেন, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে।
এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। তেলের দাম প্রতি ব্যারেলে সর্বোচ্চ ১১৯ ডলারে পৌঁছেছে। ইরান সতর্ক করে জানিয়েছে, অনুমতি ছাড়া এই জলপথে প্রবেশকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। ফলে আন্তর্জাতিক সরবরাহ চেইনে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর উদ্বেগ ক্রমেই বাড়ছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- ৫ হাজার তরুণের জন্য নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- বাংলাদেশের ঋণমান নিয়ে বড় সুখবর দিল মুডি’স
- ২০২৭ সালের ঈদ ও রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- দেশে ফিরতে মরিয়া হাসিনা, দিল্লিতে ডাকলেন জরুরি বৈঠক
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আজ থেকে সঞ্চয়পত্রে চালু নতুন পদ্ধতি, যেভাবে নিরাপদ হবে টাকা
- হুথি-সৌদি উত্তেজনার মধ্যেই মক্কায় বিরল সতর্কতা
- ৬ মাস পর উৎপাদনে ফিরল কোম্পানি, কাটছে উৎপাদনের অনিশ্চয়তা
- মুফতি আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- গ্যাস নিয়ে বড় সুখবর, জাতীয় গ্রিডে পেট্রোবাংলার নতুন রেকর্ড
- ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেলেন ২৯ কর্মকর্তা
- আগেই জানা ছিল আওয়ামী লীগের মিছিল, গুলশানের ঘটনায় নতুন তথ্য
- ২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ
- জ্বর কমে যাওয়ার পরই বড় বিপদ! ডেঙ্গু নিয়ে জরুরি সতর্কতা
- হাসিনা ইস্যুতেই আটকে বাংলাদেশ-ভারত সম্পর্ক, যা বলছেন কূটনীতিকরা
- দুই প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিএসইতে তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা
- আওয়ামী লীগের ৭ নেতার ফাঁসির রায়, জানুন আদালতের পূর্ণ নির্দেশ
- ১৫ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- পতনের বৃত্ত ভেঙে বড় উত্থানে শেয়ারবাজার
- ১৫ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আর্জেন্টিনার ৩ ম্যাচের সম্ভাব্য সূচি প্রকাশ
- ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর গুরুতর অভিযোগ
- ওয়ালটন-ডাচ-বাংলা ব্যাংকসহ ৫ প্রতিষ্ঠানের শেয়ারে নতুন সিদ্ধান্ত
- মালাই চায়ের নামে বাথরুমের টিস্যু! ভিডিও ভাইরাল হতেই তোলপাড়
- দুই কোম্পানির প্রতিবেদনে নিরীক্ষকের বিশেষ মন্তব্য, নজরে বিনিয়োগকারীরা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- অক্টোবরে টানা ১৬ দিনের ছুটি! কারা পাবেন এই সুযোগ
- অস্থিতিশীলতা ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা গ্রাহক ফোরামের
- ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ ঢাকা
- মশার কাছে ‘প্রিয়’ মানুষ যারা, গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
- পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ
- আর্থিক সূচকে অবনতির কারণ জানিয়েছে আমরা টেকনোলোজিস
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- বাই-ইন মার্কেট থেকে শেয়ার কেনার ঘোষণা
- আমরা টেকনোলজিসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডলারের দাম ঠেকাতে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- কারাগারে আ.লীগ নেতাদের হাসাহাসি, ‘ভি’ চিহ্ন, জন্মদিন পালন
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!
- সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মায় বড় পরিবর্তন
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ৩৩০০ কোটি টাকার মালিক, হঠাৎ ভিখারির বেশে রাস্তায়
- আল-আকসা মসজিদ দখলের কোনো ষড়যন্ত্রই কাজ হচ্ছে না
- বাংলাদেশের চাইতেও ছোট হয়ে যাবে ব্রিটিশ সাম্রাজ্য!
- ক্যানসার ভেবে ১১ বছর চিকিৎসা, পরে যা জানলেন ওই নারী
- মদিনায় মিলল ১০০ বিলিয়ন ডলারের খনিজ সম্পদ!













