শেয়ার জালিয়াতি: সাবেক এমপি ইউসুফ হারুনের নামে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ১৬ মার্চ চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, পরোয়ানাটি কার্যকর করার জন্য ঢাকা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, 'ইনকনট্রেড লিমিটেড' নামক একটি কোম্পানির শেয়ার জালিয়াতি ও মালিকানা আত্মসাতের অভিযোগে আমিরুল হক নামের এক শেয়ারহোল্ডারের পক্ষে মুশফিক আল মাসুন এই মামলাটি দায়ের করেন। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে আমিরুল হক ও তার স্ত্রী ওই কোম্পানির ২,৩০০ শেয়ারের মধ্যে ৫০০ শেয়ারের মালিকানা লাভ করেন। কিন্তু পরবর্তীতে ২০০৭ ও ২০০৯ সালে কোম্পানির মূলধন বৃদ্ধি করা হলেও তাদের কোনো কিছুই জানানো হয়নি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই ঘটনার তদন্ত করে দেখতে পায় যে, কোনো প্রকার বোর্ড মিটিং ছাড়াই ভুয়া রেজুলেশন তৈরি করে কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধি করা হয়েছিল। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ আব্দুল্লাহ হারুন জালিয়াতির আশ্রয় নিয়ে নতুন সৃষ্টি করা শেয়ারগুলো সম্পূর্ণ নিজের নামে বরাদ্দ করে নেন। দুই দফায় প্রায় ৯ লাখ ৯৮ হাজার ৫০০ শেয়ার নিজের নিয়ন্ত্রণে নেন তিনি, যার বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৮ লাখ টাকা।
পিবিআই-এর প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯, ৫০৬ এবং ৩৪ ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই জালিয়াতির প্রক্রিয়ায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন সরকারেরও সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই আদালত প্রধান অভিযুক্ত ইউসুফ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেয়। বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ার অধীনে রয়েছে।
আওয়ামী লীগ দলীয় সাবেক এই সংসদ সদস্য ব্যবসা ও রাজনীতির অঙ্গনে দীর্ঘকাল ধরে প্রভাবশালী অবস্থানে ছিলেন। তিনি ১৯৯৮ ও ২০০৩ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং ঢাকা শেয়ারবাজারের (ডিএসই) সাবেক কাউন্সিলর হিসেবেও পরিচিত। উল্লেখ্য, ২০১৪ সালে স্বতন্ত্র এবং ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মামুন/
পাঠকের মতামত:
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- পত্রিকার জন্য এত টাকা কোথায় পেলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম
- অতঃপর বাংলাদেশের জন্য দুশ্চিন্তার দরজা খুলেছে
- একে অপরের শক্তি থেকে শিক্ষা নিতে পারে ভারত-চীন
- বিশ্বনেতাদের খাবার তালিকায়ও ভারতের চমক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং










