লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের আর্থিক অনিয়ম, বিএসইসির তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক: লঙ্কাবাংলা ইনভেস্টমেন্টসের আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও আইনি পরিপালন নিশ্চিতে সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি তাদের বেশ কিছু অ্যাকাউন্টে নেগেটিভ ইকুইটি বা বাস্তবায়িত ক্ষতি থাকা সত্ত্বেও ডিভিডেন্ড ঘোষণা বা বিতরণ করেছে কি না। এছাড়া, নির্দিষ্ট কিছু হিসাবে অস্বাভাবিক হারে সুদ আরোপ এবং মার্জিন রুলস ভেঙে ঋণ দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা ৬০ কার্যদিবসের মধ্যে খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
তদন্তের সবচেয়ে বিতর্কিত অংশটি হলো 'ইন্টারেস্ট সাসপেন্স' বা স্থগিত সুদ হিসাবের বৈধতা। বিএসইসির তথ্যমতে, মাত্র ৪ কোটি ৫৭ লাখ টাকার মূলধনের বিপরীতে ১৭ কোটি ৯ লাখ টাকার বিশাল অংকের সুদ স্থগিত হিসেবে দেখানো হয়েছে। এই অংকের কোনো যথাযথ লেজার সাপোর্ট বা অডিট করা আর্থিক প্রতিবেদনে প্রতিফলন পাওয়া যায়নি। কমিশনের মতে, নথিপত্রহীন এই হিসাবটি প্রকৃত আয় কি না, তা নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ রয়েছে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।
নিয়ন্ত্রক সংস্থা আরও উদ্বেগ প্রকাশ করেছে যে, লঙ্কাবাংলা ফাইন্যান্সকে প্রদেয় প্রায় ১০৯ কোটি ৭৩ লাখ টাকার সুদ সম্ভবত হিসাবে আনা হয়নি। এর ফলে কোম্পানির মুনাফা এবং সংরক্ষিত আয় কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সময়সীমা বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোম্পানিটি প্রয়োজনীয় প্রোভিশনিং বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হয়েছে কি না, তাও তদন্তের পরিধিতে রাখা হয়েছে।
তদন্তে খতিয়ে দেখা হবে, নেগেটিভ ইকুইটি সম্পন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে শেয়ার লেনদেন, আইপিও আবেদন কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা করা হয়েছে কি না। এছাড়া বৈধ চুক্তি ছাড়া বা ঝুঁকি সীমা লঙ্ঘন করে মার্জিন অ্যাকাউন্ট পরিচালনা এবং গ্রাহকদের ওপর আইনবিরুদ্ধভাবে ফি বা সুদ আরোপ করা হয়েছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট করবে কমিশন। এই পুরো প্রক্রিয়ায় বোর্ড এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনার কোনো গাফিলতি বা তদারকির অভাব ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
লঙ্কাবাংলা ফাইন্যান্সের সাবসিডিয়ারি হিসেবে ১৯৯৭ সালে যাত্রা শুরু করা এই মার্চেন্ট ব্যাংকটি দেশের শেয়ারবাজারে অত্যন্ত পরিচিত। আইপিও ব্যবস্থাপনা, বন্ড ইস্যু এবং কর্পোরেট অ্যাডভাইজরিতে তাদের বিশেষ ভূমিকা থাকলেও এই তদন্তের ফলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি এবং বিনিয়োগ ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মামুন/
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা












