ইস্টার্ন ব্যাংকের সম্পদ জব্দের খবরে ব্যাখ্যা দিল এসএস স্টিল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সতর্কতামূলক বিজ্ঞপ্তি এবং ১৬ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে কোম্পানির চেয়ারম্যানের বনানীর বাড়ি জব্দের খবর প্রকাশের পর এই ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সংবাদে তাদের বিনিয়োগকারী, ঋণদাতা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তাই প্রকৃত অবস্থা তুলে ধরা জরুরি হয়ে পড়ে।
এসএস স্টিলের দাবি অনুযায়ী, ইস্টার্ন ব্যাংকের দেওয়া ঋণ সুবিধাগুলো নির্দিষ্ট কিছু সম্পদের বিপরীতে অনুমোদিত হয়েছিল। ২০২৩ সালের ১৭ এপ্রিলের স্যাংশন লেটারে এসব জামানতের বিস্তারিত উল্লেখ রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত শিল্প জমি, ভবন, কারখানার যন্ত্রপাতি, ভাসমান সম্পদ, শেয়ার লিয়েন এবং ব্যক্তিগত গ্যারান্টি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে কোম্পানিটি স্পষ্টভাবে জানিয়েছে, চেয়ারম্যান জাভেদ ওপেনহেফেনের মালিকানাধীন বনানীর চারতলা আবাসিক ভবনটি কখনোই ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়নি। ফলে এই সম্পত্তিকে জামানতের অংশ হিসেবে দেখানো বা এ নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি সঠিক নয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
এসএস স্টিল আরও জানায়, বিভিন্ন প্রতিবেদনে সম্পত্তি জব্দ বা নিলামের যে তথ্য প্রকাশ হয়েছে, বাস্তবে তেমন কোনো নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং হাইকোর্ট নিলাম প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছে। এর ফলে সম্পত্তিটির দখল এখনো বৈধ মালিকদের কাছেই রয়েছে।
বিতর্কিত এই বিষয়টির সূত্রপাত ঘটে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(১) ধারার অধীনে জারি করা একটি নিলাম নোটিশ থেকে। যা ২০২৪ সালের অর্থঋণ মামলা নম্বর ২৬৭৩ এবং এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এক্সিকিউশন কেস নম্বর ১১০৬-এর সঙ্গে সংশ্লিষ্ট। এ নোটিশকে চ্যালেঞ্জ করে এসএস স্টিল সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় একটি রিট আবেদন করে, যেখানে মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
২০২৫ সালের ৩০ নভেম্বর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্ট পক্ষদের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং একই সঙ্গে নিলাম কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি ঋণ পরিশোধের বিষয়ে সময়ও প্রদান করা হয়েছে।
এসএস স্টিল তাদের ব্যাখ্যায় উল্লেখ করেছে, পুরো বিষয়টি এখন আদালতের চূড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। একই সঙ্গে কোম্পানিটি মনে করে, ঋণ আদায়ের ক্ষেত্রে শুধুমাত্র চুক্তিভিত্তিক জামানতের মধ্যেই পদক্ষেপ সীমাবদ্ধ থাকা উচিত।
কোম্পানিটি সতর্ক করে বলেছে, অনুমোদিত জামানতের বাইরে গিয়ে কোনো সম্পদের ওপর দাবি প্রতিষ্ঠার চেষ্টা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে এবং তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
উল্লেখ্য, কোম্পানির চেয়ারম্যান জাভেদ ওপেনহেফেন একজন বিদেশি বিনিয়োগকারী, যার বাংলাদেশে ইস্পাত, শিল্প কেবল, সিরামিক ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে। এসএস স্টিলের মতে, জামানতের বাইরে ব্যক্তিগত সম্পদের ওপর পদক্ষেপ নেওয়া হলে তা বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এএসএম/
পাঠকের মতামত:
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সমালোচিত মন্তব্যের পর আবার আলোচনায় মাহাদী
- ব্যবসায়ীদের দাবি মেনে নতুন সিদ্ধান্ত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সর্বোচ্চ ঋণমান বজায় রেখেছে দুই কোম্পানি
- ১১ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- বাজেটের অপেক্ষায় স্থিতিশীল শেয়ারবাজার
- ১১ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের রূপান্তরে বিএসইসির সম্মতি
- নিটল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজেটে বড় পরিবর্তন, নির্দিষ্ট লেনদেনে ‘বিন’ ছাড়া চলবে না
- নতুন বাজেটে সুখবর, সস্তা হতে পারে ১৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য
- ২৮ বছর পর কংগ্রেসে ফিরতে পারেন মমতা,যা বলছে ভারতীয় গণমাধ্যম
- ‘আমার বিরুদ্ধে ৮০-৯০% আক্রমণ জুলাইপন্থীদের’
- ইসলামী ব্যাংকে হঠাৎ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক
- জাতীয় সংসদে বাজেটের আগে অর্থমন্ত্রীর বড় বার্তা
- জুলাই থেকে নতুন পে-স্কেল নিয়ে যা জানা গেল
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম








