ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Sharenews24

আইডিএলসির ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ মার্চ ১৮ ১৯:১২:৪১
আইডিএলসির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

সোমবার (১৬ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সর্বশেষ অর্থবছরে আইডিএলসি ফাইন্যান্সের সমন্বিতভাবে ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। আগের বছর কোম্পানিটি ২০০ কোটি ২৮ লাখ টাকা মুনাফা করেছিল।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫৩ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায়।

আগামী ১৪ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ এপ্রিল।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে