ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

সংকটে ইরানের পাশে থাকবে রাশিয়া, বললেন পুতিন

২০২৬ মার্চ ২১ ১৭:৩২:১৭
সংকটে ইরানের পাশে থাকবে রাশিয়া, বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ নওরোজ উপলক্ষে তেহরানের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানি নেতাদের শুভেচ্ছা জানিয়ে বর্তমান সংকটে মস্কোর অবস্থান পুনরায় স্পষ্ট করেছেন।

ক্রেমলিনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই কঠিন সময়ে পুতিন ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ইরানিরা দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে।

রুশ প্রেসিডেন্ট জোর দিয়ে উল্লেখ করেন, সংকট যতই গভীর হোক না কেন, মস্কো তেহরানের নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই পাশে থাকবে। তার ভাষায়, এই সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং কৌশলগত বন্ধুত্বের প্রতিফলন।

ক্রেমলিন আরও দাবি করেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে এই পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের সংকট তৈরি করেছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া, রাশিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর হত্যাকাণ্ডকে ‘নিষ্ঠুর ও ঘৃণ্য’ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, পুতিনের এই বার্তা বর্তমান ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও রাশিয়া-ইরান সম্পর্কের দৃঢ়তা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থানকে তুলে ধরে। সূত্র: আল জাজিরা

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে