ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬
Sharenews24

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

২০২৬ মার্চ ১৮ ২২:০১:১৪
মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বি১-বি২ ভিজিটর ভিসায় ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক সেট সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আজ বুধবার (১৮ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে পর্যটকদের জন্য বিশেষ কিছু বিধিনিষেধের তালিকা প্রকাশ করা হয়। মূলত এই ভিসার অপব্যবহার রোধ করতেই মার্কিন কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক ভ্রমণকারী মার্কিন নাগরিকত্ব পাওয়ার আশায় সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করেন, যা আন্তর্জাতিকভাবে ‘বার্থ ট্যুরিজম’ হিসেবে পরিচিত। এখন থেকে এই উদ্দেশ্যে ভিজিটর ভিসার ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

একই সাথে ব্যবসায়িক বা পর্যটন ভিসায় (বি১-বি২) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো প্রকার পারিশ্রমিক বা বেতনের বিনিময়ে কাজ করা যাবে না বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ করা যায় এমন যেকোনো পেশাদার কর্মকাণ্ড এই ভিসার শর্তের পরিপন্থী হিসেবে গণ্য হবে।

সহজ কথায়, পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে কোনো ব্যক্তি সেখানে উপার্জনের উদ্দেশ্যে কোনো চাকরিতে নিযুক্ত হতে পারবেন না। এছাড়া, শিক্ষা অর্জনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই ভিসায় সেখানে অবস্থান করে কোনো ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা যাবে না বলেও ঢাকার মার্কিন দূতাবাস তাদের নির্দেশনায় নিশ্চিত করেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে