জ্বালানি বাজারে স্বস্তি: আসছে ১৭ কোটি ব্যারেল ইরানি তেল
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ব জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে বিপুল পরিমাণ ইরানি অপরিশোধিত তেল সমুদ্রে ভাসমান অবস্থায় মজুদ রয়েছে, যা শিগগিরই বাজারে আসতে পারে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শনিবার জানানো হয়, সাম্প্রতিক সময়ে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন জাহাজে থাকা প্রায় ১৭ কোটি ব্যারেল তেল বাজারে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে।
তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের সিনিয়র ম্যানেজার ইমানুয়েল বেলোস্ট্রিনো জানান, উপসাগরীয় অঞ্চল থেকে চীনের জলসীমা পর্যন্ত বিভিন্ন জাহাজে বর্তমানে প্রায় ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল সংরক্ষিত রয়েছে।
অন্যদিকে পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি এসপেক্ট ১৯ মার্চের এক মূল্যায়নে জানায়, সমুদ্রে থাকা ইরানি তেলের পরিমাণ ১৩০ থেকে ১৪০ মিলিয়ন ব্যারেল, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উৎপাদন ঘাটতির তুলনায় ১৪ দিনেরও কম সরবরাহের সমান।
এশিয়ার জ্বালানি চাহিদার বড় অংশই মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, যা প্রায় ৬০ শতাংশ। তবে হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়ায় এই অঞ্চলের তেল শোধনাগারগুলো উৎপাদন কমাতে এবং রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় এশিয়ার বিভিন্ন দেশের রিফাইনারিগুলো উৎপাদন কমাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। ফলে বাজারে অস্থিরতা আরও বাড়ছে।
২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার পর চীন ইরানি তেলের প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়। গত বছর দেশটির স্বাধীন শোধনাগারগুলো প্রতিদিন গড়ে ১৩ দশমিক ৮ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে।
চীন ছাড়াও আগে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, গ্রিস, তাইওয়ান ও তুরস্ক ইরানি তেলের গুরুত্বপূর্ণ ক্রেতা ছিল। কেপলার জানায়, নিষেধাজ্ঞার সুযোগে অন্য দেশগুলো সরে যাওয়ায় চীন এই তেল বেশি পরিমাণে কিনতে সক্ষম হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করার পর ভারত রুশ তেল আমদানি বাড়িয়েছিল। তবে বর্তমানে কম মজুদের কারণে ভারত আবার ইরানি তেলের দিকে ঝুঁকছে।
ভারতের তিনটি শোধনাগারের সূত্র জানিয়েছে, তারা ইরানি তেল কিনতে আগ্রহী। তবে সরকারের নির্দেশনা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পেমেন্ট শর্তাবলির স্পষ্টতা পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা।
তবে ইরানি তেল আমদানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অর্থ পরিশোধের পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা এবং সমুদ্রে থাকা তেলের বড় অংশ পুরোনো ‘শ্যাডো ফ্লিট’ জাহাজে পরিবহন হওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে।
এছাড়া, পূর্বে কিছু ক্রেতা সরাসরি ইরানি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ২০১৮ সালের শেষ দিকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে তেলের বড় অংশ তৃতীয় পক্ষের মাধ্যমে বিক্রি হচ্ছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা













