ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

ইরান-আমেরিকা যুদ্ধ, দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা

২০২৬ মার্চ ০১ ১৬:০৪:১৪
ইরান-আমেরিকা যুদ্ধ, দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা

নিজস্ব প্রতিবেদক : ‎​ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলজুড়ে ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান-এর দুই নায়িকা—শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান।

ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ছেলে ইউভানকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন শুভশ্রী। তবে সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি জটিল হয়ে পড়ে। বর্তমানে তিনি ছেলেকে নিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন।

অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী স্থানীয় গণমাধ্যমকে জানান, শনিবার দুবাই পৌঁছানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা পাম জুমেইরার একটি হোটেলে অবস্থান করছেন। হোটেলের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। পরিবার উদ্বিগ্ন হলেও আতঙ্কিত নয় বলে উল্লেখ করেন রাজ।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় ভারতে ফিরতে পারছেন না বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। পরিস্থিতি অনিশ্চিত থাকায় তিনি ভারত সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, শুভশ্রী গাঙ্গুলি ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। অন্যদিকে সোনাল চৌহান ‘দরদ’ সিনেমায় এই অভিনেতার বিপরীতে অভিনয় করেন।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে সেখানে অবস্থানরত শিল্পী ও সাধারণ প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে