তারেক রহমানের কাছে শাকিব খানের ‘একগুচ্ছ প্রস্তাব’
বিনোদন প্রতিবেদক: গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের চলচ্চিত্র শিল্পের আমূল পরিবর্তনে একগুচ্ছ প্রস্তাবনা পেশ করেছেন মেগাস্টার শাকিব খান। বিশেষ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিরপেক্ষতা, সরকারি অনুদানের সুষম বণ্টন এবং আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণের ওপর তিনি জোর দিয়েছেন। শাকিব মনে করেন, সরকারের এই নতুন যাত্রায় চলচ্চিত্র খাতকে অগ্রাধিকার দিলে বিনোদন জগতে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মর্যাদা রক্ষায় শাকিব খান সাফ জানিয়েছেন, এই প্রক্রিয়ায় দীর্ঘদিনের পুঞ্জীভূত বিতর্ক দূর করতে হবে। তাঁর মতে, বিচারপ্রক্রিয়ায় বাইরের কোনো হস্তক্ষেপ বরদাস্ত না করে কঠোর নীতিমালা ও নির্দিষ্ট মানদণ্ড মেনে মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি। জবাবদিহি থাকলে এই পুরস্কার শিল্পীদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে তিনি বিশ্বাস করেন।
সরকারি অনুদানের বিষয়ে এই শীর্ষ নায়ক বলেন, অনুদান দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের অবসান ঘটাতে হবে। একটি স্বচ্ছ কমিটি গঠন করে অনলাইন স্কোরিং এবং প্রকাশ্য রিপোর্টিং ব্যবস্থা চালু করলে প্রকৃত সৃজনশীল নির্মাতারা অর্থায়নের সুযোগ পাবেন। এতে করে সরকারি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি চলচ্চিত্রের গুণগত মানও বাড়বে।
দেশের রুগ্ণ প্রেক্ষাগৃহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাকিব খান স্বল্পসুদে ঋণ প্রদান, কর ছাড় এবং একটি বিশেষ পুনর্গঠন তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, জরাজীর্ণ হলগুলো সংস্কারের পাশাপাশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে জেলা পর্যায়ে আধুনিক ডিজিটাল মিনি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্স নির্মাণ করা জরুরি। আধুনিক প্রজেকশন ও সাউন্ড সিস্টেম আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করলে দর্শকরা আবারও হলে ফিরবেন।
পরিশেষে শাকিব খান আশা প্রকাশ করেন, দেশীয় চলচ্চিত্রের জন্য নির্দিষ্ট কোটা এবং পরিবারবান্ধব কনটেন্ট তৈরির পরিবেশ পেলে প্রেক্ষাগৃহগুলো আবারও মুখরিত হবে। সিনেমা হলকে শুধু মুভি দেখার জায়গা নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে বিপুল পরিমাণ ক্যাশ জেনারেট করা সম্ভব, যা দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।
মিরাজ/
পাঠকের মতামত:
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা













