ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

শেয়ারবাজারে দুর্নীতি ধরা পড়লে হুইসেল ব্লোয়ার পাবেন বিশাল প্রণোদনা

২০২৬ মার্চ ০১ ১২:০৫:১৩
শেয়ারবাজারে দুর্নীতি ধরা পড়লে হুইসেল ব্লোয়ার পাবেন বিশাল প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে তথ্য প্রকাশকারীদের (হুইসেল ব্লোয়ার) জন্য সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনা প্রদানের খসড়া বিধিমালা প্রণয়ন করেছে। এই বিধিমালায় বলা হয়েছে, তথ্য প্রকাশের ভিত্তিতে আরোপিত জরিমানা বা অর্থদণ্ডের ২৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা প্রদান করা যেতে পারে, তবে সর্বোচ্চ সীমা ১০ কোটি টাকা।

বিধিমালায় হুইসেল ব্লোয়ারদের পরিচয় গোপন রাখার শর্তও দেওয়া হয়েছে। প্রকাশকারীর সম্মতি ছাড়া তার পরিচয় প্রকাশ করা যাবে না এবং তিনি যদি চাকরিজীবী হন, তবে তার বিরুদ্ধে পদাবনতি, বদলি, চাকরিচ্যুতি বা অন্য কোনো বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। এছাড়া মামলায় সাক্ষী করাও বাধ্যতামূলক হবে না, এবং আদালতে তার পরিচয় গোপন রাখার ব্যবস্থা থাকতে হবে।

তথ্য প্রকাশকারীরা নির্দিষ্ট ফরম পূরণ করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তথ্য সরবরাহ করবেন। তথ্যের ক্ষেত্রে যুক্তিসংগত বিশ্বাস থাকতে হবে যে তা সত্য বা সম্ভাব্যভাবে সঠিক। প্রকাশযোগ্য তথ্যের মধ্যে রয়েছে শেয়ারবাজার আইন লঙ্ঘন, প্রতারণামূলক কার্যক্রম, বাজার কারসাজি, অর্থ আত্মসাৎ বা অপব্যবহার, অর্থ পাচার, ক্যাশ বা ডিভিডেন্ড সংক্রান্ত অনিয়ম ইত্যাদি।

বিএসইসি জানিয়েছে, বিধিমালার প্রণয়নের উদ্দেশ্য হলো শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম রোধে তথ্য প্রকাশকারীদের আইনি সুরক্ষা প্রদান করা। জনমত যাচাই শেষে বোর্ড অনুমোদনের মাধ্যমে বিধিমালাটি গেজেট আকারে চূড়ান্তভাবে কার্যকর হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে