ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

দেশের বাজারে আবারো সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম

২০২৬ মার্চ ০১ ১০:২৯:৩০
দেশের বাজারে আবারো সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবার সমন্বিত হয়েছে স্বর্ণ ও রূপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা করা হয়েছে। নতুন এই দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন সমন্বয় অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,৬৮,৬৮০ টাকা,

২১ ক্যারেটের দাম ২,৫৬,৪৩৩ টাকা,

১৮ ক্যারেটের দাম ২,১৯,৮০৮ টাকা এবং

সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাম রাখা হয়েছে ১,৭৯,৮৫৯ টাকা।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি সকালে দেশে স্বর্ণের দাম ইতোমধ্যেই সমন্বয় করা হয়েছিল, তখন ২২ ক্যারেটের প্রতি ভরি দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২,৬৫,৪১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৩৪বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ২২বার এবং কমানো হয়েছে ১২বার। ২০২৫ সালে বাজারে স্বর্ণের দাম মোট ৯৩বার সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে