ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

২০২৬ মার্চ ০১ ১০:২৬:০০
সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রোববার (১ মার্চ) আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও ফারস নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি রোববার সকালে জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”

এর আগে হামলার পর খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

বার্তা সংস্থা রয়টার্স দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় খামেনির পাশাপাশি তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোরের নাম উল্লেখ করা হয়েছে।

ইরানি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে শামখানি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানির সঙ্গে একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন খামেনি।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খামেনির বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, প্রাসাদ কমপ্লেক্সের একটি অংশ ধসে গেছে এবং চারপাশে বিস্ফোরণের চিহ্ন রয়েছে। তবে হামলার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র কিংবা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে