ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দলের নোটিশ, নেতার পাল্টা বার্তা—নতুন মোড় নিল ছাত্রদলের বিতর্ক

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৯:০১:৪৬
দলের নোটিশ, নেতার পাল্টা বার্তা—নতুন মোড় নিল ছাত্রদলের বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হামিম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, যে কোনো সংগঠনে ‘চেইন অব কমান্ড’ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ইতিহাসেও নির্দেশনা অমান্য করার কারণে মুসলমানদের পরাজয়ের নজির রয়েছে।

হামিম বলেন, তার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে শোকজ করেছে, তাই একজন আদর্শিক কর্মী হিসেবে তিনি লিখিত জবাব দেবেন।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও নেতৃত্বে তিনি সক্রিয় ছিলেন। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন বলে দাবি করেন তিনি।

হামিম বলেন, সংগঠনের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরাই ছিল তার লক্ষ্য। কোনো ব্যক্তি চেইন অব কমান্ডের ঊর্ধ্বে নয়—তিনি নিজেও নন। তবে শিক্ষার্থীদের প্রশ্নে সবসময় আপসহীন থাকার কথাও উল্লেখ করেন তিনি।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, সংগঠনের নিয়ম মেনেই তিনি শোকজ নোটিশের জবাব দেবেন। শোকজপত্র হাতে পাওয়ার আগেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন বলে জানান। একই সঙ্গে কিছু অনলাইন মাধ্যমে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’ ও ‘শিবির-সংশ্লিষ্টতার’ অভিযোগ আনার বিষয়েও তিনি প্রতিক্রিয়া জানান।

বক্তব্যের শেষে হামিম তার বক্তব্যকে ইতিবাচকভাবে নেওয়ার আহ্বান জানান এবং কারও মনে কষ্ট দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ছাত্রদলই তার রাজনৈতিক শেকড় এবং ভবিষ্যতেও এ সংগঠনের সঙ্গেই থাকবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে