ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৪:৪৮:৩৯
সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন পাঁচ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারি’২৬) সূচকের উত্থানেও টাকার অংকে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ১৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ পয়েন্টে।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে আর সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৬২৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার টাকা কম। বাজারের এমন পরিস্থিতিতে ডিএসইর সাপ্তাহিক লেনদেনে বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন পাঁচ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন ব্যাংক এবং যমুনা ব্যাংক।

বিদায়ী সপ্তাহে কোম্পানি ৫টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ১৫৫ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪.৩০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ১৫৭ টাকা ৮০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে খান ব্রাদার্সের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৮৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২.৪০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৫৪ টাকা ৫০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৭৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ২.০৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ৪৭ টাকা ৭০ পয়সা।

অন্য দুই কোম্পানির মধ্যে- ইস্টার্ন ব্যাংকের ৬৩ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা এবং যমুনা ব্যাংকের ৫৫ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে