বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জিডিপির আকারের হিসাবে তখন বাংলাদেশ মালয়েশিয়া, ভিয়েতনাম, ডেনমার্ক ও হংকংয়ের মতো অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। এ সময় বিশ্বের ৩২তম বৃহৎ অর্থনীতি হতে পারে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি দাঁড়াতে পারে ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে। একই সময়ে ভিয়েতনাম, ডেনমার্ক ও হংকংয়ের অর্থনীতির আকার হতে পারে যথাক্রমে ৬৬৭ দশমিক ৫, ৫৮৯ দশমিক ২ ও ৫৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।
কানাডাভিত্তিক গণমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত ‘দ্য ১৫০ ট্রিলিয়ন ডলার গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। দেশগুলোর জিডিপির আকারের ভিত্তিতে ওই তালিকা তৈরি করা হয়েছে।
একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান সূচক হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি। নির্দিষ্ট সময়ে একটি দেশের সরকারি ও বেসরকারি খাতে উৎপাদিত পণ্য ও সেবার মোট আর্থিক মূল্যকে জিডিপি হিসেবে বিবেচনা করা হয়।
পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে বিশ্বের ১৮০টি অর্থনীতির তালিকায় বাংলাদেশ ৩২তম অবস্থানে থাকবে। বাংলাদেশের পরের অবস্থানে থাকবে মালয়েশিয়া (৩৩তম), ভিয়েতনাম (৩৪তম), ডেনমার্ক (৪০তম) ও হংকং (৪২তম)। বাংলাদেশের আগে থাকবে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ কয়েকটি অর্থনীতি।
আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির জিডিপি বেড়ে প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন, যার অর্থনীতির আকার হতে পারে প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার।
তৃতীয় স্থান নিয়ে জার্মানি ও ভারতের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে দুই দেশের অর্থনীতির আকার প্রায় সমান হবে। তাদের মধ্যে ব্যবধান হতে পারে মাত্র ৫ বিলিয়ন ডলার।
জার্মানি, ভারত ও যুক্তরাজ্যের জিডিপি হতে পারে যথাক্রমে ৬ হাজার ১৭৮, ৬ হাজার ১৭৩ ও ৫ হাজার ১৪৮ বিলিয়ন ডলার। বিশ্বের পাঁচটি বৃহৎ অর্থনীতি মিলে বৈশ্বিক জিডিপির ৫৩ দশমিক ৩ শতাংশ উৎপাদন করতে পারে। এর মধ্যে একাই যুক্তরাষ্ট্রের অংশ হতে পারে ২৫ দশমিক ১ শতাংশের বেশি।
বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির বাকি দেশগুলো হবে জাপান, ফ্রান্স, ব্রাজিল, ইতালি ও কানাডা।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্ব অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির আকার প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার বাড়তে পারে।
এতে ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির মোট আকার ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলো বৈশ্বিক প্রবৃদ্ধির বড় অংশে অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা













