অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের অবিশ্বাস্য জয়
ক্রীড়া প্রতিবেদক: ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের অবস্থান আরও শক্ত হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার স্বাগতিকদের টেস্টে হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। ৯ উইকেটের দুর্দান্ত জয়ে সেই ঐতিহাসিক মুহূর্তকে বাস্তবে রূপ দিল টাইগাররা।
জয়ের প্রত্যাশা ছিল, তবে তার সঙ্গে ছিল সংশয়ও। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের অভিজ্ঞতা এমনই—শেষ মুহূর্ত পর্যন্ত কোনো কিছুই যেন পুরোপুরি বিশ্বাস করতে পারেন না তারা। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ক্রিকইনফোর লাইভ কমেন্ট্রিতে চোখ রাখলেও সেই সংশয়ের ছাপ স্পষ্ট ছিল। অনেক সমর্থকের মনেই ঘুরছিল একই প্রশ্ন—‘শেষ পর্যন্ত আবার কোনো অঘটন ঘটে না তো?’
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসও এমন সংশয়ের যথেষ্ট কারণ তৈরি করেছে। মুলতান টেস্টে ইনজামামের সেই ঘটনা থেকে শুরু করে ফতুল্লা টেস্টে রিকি পন্টিং, কিংবা চট্টগ্রামে কাইল মেয়ার্সের অবিশ্বাস্য কীর্তি—চোখের সামনে এমন অনেক ঘটনা দেখেছেন সমর্থকেরা। তাই শেষ বল না হওয়া পর্যন্ত কোনো সাফল্যকে নিশ্চিত বলে বিশ্বাস করতে তাদের দ্বিধা থাকাটাই স্বাভাবিক।
তবে ডারউইনের জয় ছিল সেই ধরনের এক ঘটনা, যা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে সময় লাগে। মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে, যখন বাস্তবতাকেও স্বপ্ন বলে মনে হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়ও ঠিক তেমনই এক অভিজ্ঞতা হয়ে থাকল।
কারণ দুই মাস আগের বাংলাদেশের পারফরম্যান্সের দিকে তাকালে এমন ফলাফল কল্পনা করাও কঠিন ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের একাদশের সাতজনই ছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পাওয়া দলে।
সেটিকে হয়তো খারাপ সময় বা সাময়িক ব্যর্থতা হিসেবে ব্যাখ্যা করা যেত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের বিষয়টি ছিল আরও বড় উদ্বেগের। কারণ সেই ম্যাচের দলটিও মূলত ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানো দলেরই প্রতিচ্ছবি ছিল।
তাই সেই দলই যে অস্ট্রেলিয়াকে চার দিন ধরে নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত ৯ উইকেটে হারিয়ে দেবে, তা ছিল অনেকের কল্পনারও বাইরে। স্বাগতিক অস্ট্রেলিয়াও যে এমন ফলের জন্য প্রস্তুত ছিল না, তার আভাস মিলেছে মারারা স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জেও। অস্ট্রেলিয়া সফর কাভার করতে যাওয়া এক সহকর্মীর ফেসবুক পোস্টে জানা যায়, ম্যাচটি তিন দিনের বেশি গড়াবে—এমন প্রত্যাশাই ছিল না অনেকের। ফলে চতুর্থ দিনের ভিআইপি লাউঞ্জের টিকিটও অনেকে কেনেননি। পরে সেই জায়গাগুলো ফাঁকাই পড়ে ছিল।
যেখানে ম্যাচ তিন দিন পার করবে কি না, তা নিয়েই ছিল সংশয়, সেখানে বাংলাদেশের চার দিনে জয় ছিল সত্যিই অবিশ্বাস্য। এমনকি ম্যাচের আগে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে বাজির হিসাবও ছিল তাদের বিপক্ষে—রেট ছিল ১-২০। শেষ পর্যন্ত সেই হিসাব পুরোপুরি উল্টে দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিল বাংলাদেশ।
একটি টেস্ট ম্যাচে জয় কখনোই কেবল একজন ক্রিকেটারের ব্যক্তিগত নৈপুণ্যে আসে না। ডারউইনেও বাংলাদেশের জয় ছিল দলীয় পারফরম্যান্সের অসাধারণ এক উদাহরণ। তবে শুরুতেই অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দিয়েছিলেন পেসার হাসান মাহমুদ।
মাত্র ৫৫ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে বড় ধরনের ধস নামিয়ে দেন হাসান। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে টিকতে পারেনি স্বাগতিকদের ব্যাটাররা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে মাত্র ১৯৮ রানে। বাংলাদেশের জয়ের ভিতটা তখনই শক্ত হয়ে যায়।
তবে বোলিংয়ের পরও বাংলাদেশের সামনে বড় প্রশ্ন ছিল ব্যাটিং। প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার দুঃসহ স্মৃতি তখনো দলের সঙ্গে ছিল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটাররা কেমন করবেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কা ছিল।
সেই দুশ্চিন্তা দূর করে দেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তানজিদ দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে এগিয়ে দেন। শান্ত তিন অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলেও খেলেন দারুণ ৮৪ রানের ইনিংস। দুজনের ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়।
হাসানের দুর্দান্ত বোলিংয়ের পর তামিমের সেঞ্চুরি ও শান্তর ৮৪ রানের ইনিংস বাংলাদেশকে ম্যাচের চালকের আসনে বসিয়ে দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত ৯ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের বিরল কীর্তি গড়ে বাংলাদেশ।
মিরাজ/
পাঠকের মতামত:
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিদেশে ব্যবসা সম্প্রসারণে রেনেটার ধারাবাহিক উন্নতি, শিগগিরই আসছে সুখবর
- ‘এটি পঞ্চমবার’—নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নাহিদের দাবি
- এপেক্স গ্রুপের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সীমান্তে মিয়ানমারের হামলা এখন কি করবে বাংলাদেশ
- যেসব কারণে অতীতে বিএনপির ৭ জন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল
- ১৫ লাখ ১৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- অ্যাপেক্স ফুডসের ইপিএস-এনএভিতে বড় উত্থান, তবুও ডিভিডেন্ড অপরিবর্তিত
- শেয়ার হস্তান্তর শেষে ডোমিনেজ স্টিলের পর্ষদে বড় পরিবর্তন
- আয় বৃদ্ধি সত্বেও ডিভিডেন্ড বাড়েনি তালিকাভুক্ত কোম্পানির
- আইপিও অনুমোদন দ্রুত করতে ডিএসই-সিএসই-বিএসইসির সমন্বিত উদ্যোগ
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন, এক বছরের সময়সীমা জানালেন আমির খসরু
- বাংলাদেশে ১০০ জনের মধ্যে ৯৯ জনই কেন শেয়ারবাজারে বিনিয়োগ করেন না?
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
- ৯২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা













