বিএনপির প্রথম কমিটিতে চমক, ছিলেন বিভিন্ন মতের যেসব নেতা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। দলটির প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের এক পর্যায়ে রাষ্ট্র পরিচালনায় বেসামরিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও দলের নেতাদের সমন্বয়ে গড়ে ওঠে বিএনপির প্রাথমিক সাংগঠনিক কাঠামো।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ওই সময় জিয়াউর রহমান সামরিক আইন প্রশাসনের দায়িত্বে ছিলেন। ১৯৭৭ সালে রাষ্ট্র পরিচালনায় বেসামরিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে তিনি ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল—জাগদল প্রতিষ্ঠা করা হয়।
পরে জাগদল বিলুপ্ত করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠা করা হয়। ওই দিন বিকেল ৫টায় ঢাকার রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে দলটির যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে নতুন দলের আহ্বায়ক কমিটির চেয়ারম্যান হিসেবে জিয়াউর রহমান প্রথমে ১৮ জন সদস্যের নাম ঘোষণা করেন। পরে ৯ সেপ্টেম্বর ১৮ জনসহ মোট ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকেই সাধারণভাবে বিএনপির প্রথম কমিটি হিসেবে বিবেচনা করা হয়।
প্রতিষ্ঠাকালীন বিএনপির অন্যতম বৈশিষ্ট্য ছিল বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। ডানপন্থি, বামপন্থি ও মধ্যপন্থি—বিভিন্ন রাজনৈতিক ধারার নেতারা তখন দলটির সঙ্গে যুক্ত হন। ফলে প্রতিষ্ঠার সময় থেকেই বিএনপি একটি বহুমাত্রিক রাজনৈতিক জোটের বৈশিষ্ট্য ধারণ করে।
বিএনপির প্রয়াত জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বর্ণনা অনুযায়ী, দলটি গঠনের সময় শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, যাদু মিয়ার চীনপন্থি ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ, ক্যাপ্টেন এ এস এম আবদুল হালিম চৌধুরীর ইউনাইটেড পিপলস পার্টি—ইউপিপি, মওলানা মতিনের লেবার পার্টি, তফসিলি ফেডারেশন, জাগদল এবং বিভিন্ন পেশাজীবী ও বিভিন্ন দলের সঙ্গে সম্পর্কহীন রাজনৈতিক ব্যক্তিরাও এতে যুক্ত হন।
বিএনপির প্রথম আহ্বায়ক কমিটিতে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন বিচারপতি আবদুস সাত্তার, সাবেক ন্যাপ নেতা মশিয়ূর রহমান যাদু মিয়া, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহ, সাবেক মুসলিম লীগ নেতা শাহ আজিজুর রহমান, ক্যাপ্টেন (অব.) এ এস এম আবদুল হালিম চৌধুরী, রসরাজ মণ্ডল, আবদুল মোমেন খান, জামাল উদ্দিন আহমদ, ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মির্জা গোলাম হাফিজ এবং সাবেক নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন (অব.) নুরুল হক।
এ ছাড়া চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এম সাইফুর রহমান, কে এম ওবায়দুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, শামসুল হুদা চৌধুরী, এ জেড এম এনায়েতুল্লাহ খান মিন্টু, এস এ বারী এটিসহ আরও অনেক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তি ওই কমিটিতে ছিলেন।
প্রতিষ্ঠাকালীন কমিটির তালিকায় ড. আমিনা রহমান, আবদুর রহমান, ডা. এম এ মতিন, আবদুল আলীম, ব্যারিস্টার আবুল হাসনাত, আনোয়ার হোসেন মঞ্জু, নূর মোহাম্মদ খান, আবদুল করিম, শামসুল বারী, মজিবুর রহমান, ডা. ফরিদুল হুদা, শেখ আলী আশরাফ, আবদুর রহমান বিশ্বাস, ব্যারিস্টার মুহাম্মদ আবদুল হক, এমরান আলী সরকার ও দেওয়ান সিরাজুল হকের নামও রয়েছে।
এ তালিকায় আরও ছিলেন এমদাদুর রহমান, অ্যাডভোকেট আফসার উদ্দিন, কবির চৌধুরী, এম আর খান, ক্যাপ্টেন (অব.) সুজাত আলী, তুষার কান্তি বাড়ৈ, সুনীল কুমার গুপ্ত, রেজাউল বারী ডিনা, আনিসুর রহমান, আবুল কাসেম, মনসুর আলী সরকার, আবদুল হামিদ চৌধুরী, মনসুর আলী, শামসুল হক, সাংবাদিক খন্দকার আবদুল হামিদ ও জুলমত আলী খান।
প্রতিষ্ঠাকালীন কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন এ এফ এম নাজমুল হুদা, কাজী মাহবুব আহমেদ, আবু সাঈদ খান, মোহাম্মদ ইসমাইল, সিরাজুল হক মন্টু, শাহ বদরুল হক, আবদুর রউফ, মির্জা মোরাদুজ্জামান, এ এম জহিরউদ্দিন খান, ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী, শামসুল হুদা, সালেহ আহমেদ চৌধুরী, আফসার আহমেদ চৌধুরী, তরিকুল ইসলাম, আনোয়ারুল হক চৌধুরী ও মইনউদ্দিন খান।
মুসআব/
পাঠকের মতামত:
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা













