অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন পেয়েছে। নতুন বেতন কাঠামো চলতি ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরে তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়। বৈঠকে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত খসড়া অনুমোদনের পাশাপাশি এটি বাস্তবায়নের পদ্ধতি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে সোমবার সকালে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব পর্যালোচনায় অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন পে-স্কেল চালু হলে জাতীয় বাজেটে অতিরিক্ত অর্থের সংস্থান কীভাবে করা হবে এবং এর ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, বৈঠকে এসব বিষয় পর্যালোচনা করা হয়।
ওই উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। তবে দেশের বর্তমান অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সচিব কমিটির সুপারিশে ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
শুধু মূল বেতন নয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতা, আনুতোষিকসহ অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রেও নতুন বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।
মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর নবম পে-স্কেলের প্রস্তাবটি প্রয়োজনীয় আইনগত পরীক্ষা ও যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষ হলে অর্থ বিভাগ থেকে নতুন বেতন কাঠামো সংক্রান্ত চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী সব প্রক্রিয়া এগিয়ে গেলে আগামী অক্টোবর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন পেতে পারেন। তবে গেজেট অক্টোবরে প্রকাশিত হলেও নতুন স্কেল কার্যকর ধরা হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে।
ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বর্ধিত বেতনের অর্থ বকেয়া হিসেবে পরবর্তী সময়ে সমন্বয় করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিশোধ করা হবে।
সরকারের এ উদ্যোগে প্রশাসনিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নবম পে-স্কেল বাস্তবায়নের রূপরেখা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- আজ ১৩ সেপ্টেম্বর নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১৩ সেপ্টেম্বর ২০২৬
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- জামায়াতের লং মার্চ নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আনামের
- চট্টগ্রামের এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, বেরিয়ে আসছে রহস্য
- আজকের দিনে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন













