ভূমিকম্প হওয়ার ৭ দিন আগেই সংকেত দেয় যে প্রাণী
নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের নির্ভুল পূর্বাভাস দিতে আজও সক্ষম নয় কোনো বিজ্ঞানী বা যন্ত্র। তবে আশ্চর্যের বিষয়—একটি প্রাণী নাকি ভূমিকম্পের অন্তত সাত দিন আগেই অস্বাভাবিক আচরণ শুরু করে সম্ভাব্য বিপর্যয়ের ইঙ্গিত দেয়। ইতালিতে পরিচালিত এক গবেষণায় এই চমকপ্রদ তথ্য পাওয়া গেছে।
আমাদের বাড়ির আঙিনায় দেখা পাওয়া কুনো ব্যাঙ—যাকে অনেকে তুচ্ছ বা বিরক্তিকর মনে করেন—সেই ব্যাঙই দুর্যোগের আগাম বার্তাবাহক হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।
২০০৯ সালে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণিবিদ ড. রাসেল গ্রান্ট ইতালির ভূমিকম্পপ্রবণ অঞ্চলে এই গবেষণা পরিচালনা করেন। তিনি ব্যাঙের গায়ে ছোট বিশেষ সেন্সরযুক্ত যন্ত্র বসান, যাতে আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ করা যায়।
গবেষণা শুরুর মাত্র ২৯ দিন পর, ৬ এপ্রিল ২০০9 সালে ইতালির আবরুৎসো অঞ্চলে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। কিন্তু তার ছয় থেকে সাত দিন আগেই গবেষণাস্থল সান রুফফিনো লেক এলাকায় ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ শুরু করে।
ভূমিকম্পের ৫ দিন আগে ব্যাঙগুলো তাদের স্বাভাবিক আবাস ত্যাগ করতে শুরু করে।৩ দিন আগে লেকের আশেপাশে থাকা সব ব্যাঙই এলাকা ছেড়ে যায়—এমনকি পোয়াতী ব্যাঙও।
ভূমিকম্পের পর ৬–৭ দিন পর তারা আবার ফিরে আসে।এই সময়ের মধ্যে ওই এলাকায় আরও কয়েকটি ছোট ভূমিকম্প রেকর্ড করা হয়।
ড. গ্রান্ট জানান, ঝড় বা বৃষ্টির মতো স্বাভাবিক আবহাওয়ায় ব্যাঙ এমন আচরণ করে না। তার মতে, ব্যাঙের শরীরে হয়তো এমন কোনো বিশেষ সেন্সর রয়েছে যা ভূগর্ভস্থ চাপের পরিবর্তন বা বিশেষ গ্যাস/রাসায়নিকের নিঃসরণ আগেই শনাক্ত করতে পারে। ভূমিকম্পের আগে পাথরের চাপের পরিবর্তন হওয়ার কারণে এই সংকেত তৈরি হয় বলে তাদের ধারণা।
গবেষক দল আরও গভীরভাবে জানতে চাইছে—কুনো ব্যাঙ কীভাবে ভূমিকম্পের আগাম সংকেত বুঝতে পারে?বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই প্রাণীর অদ্ভুত ক্ষমতা ভবিষ্যতে ভূমিকম্প পূর্বাভাস প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলে দিতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি













