ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

১৩ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৫ অক্টোবর ১৩ ১৪:৪৪:৩৭
১৩ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহেরদ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৫০ পয়সা বা ৮.৭৯ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লি: । কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড এর শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লি: ৭.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লি: ৭.১৪ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি. ৬.৯৮ শতাংশ, আল-হাজ টেক্সটাইল মিলস লি: ৬.৫১ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. ৬.১৯ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ৫.৬০ শতাংশ এবং ফ্যামিলিটেক্স ৫.৫৬ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে