বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিচ্ছেন অলিম্পিকের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষ বিস্কুট ও কনফেকশনারি উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় অঙ্কের লেনদেন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ব্লক মার্কেটে কোম্পানিটির প্রায় ৪৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা দিনের অন্যতম বড় লেনদেন হিসেবে বিবেচিত হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে প্রতি শেয়ার ১৪০ টাকা দরে মোট ৩৫ লাখ শেয়ার কেনাবেচা হয়েছে। অন্যদিকে সাধারণ বা পাবলিক মার্কেটে কোম্পানিটির শেয়ার দর ২.৯৩ শতাংশ বেড়ে দিনশেষে ১৫১ টাকায় লেনদেন সম্পন্ন হয়।
বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বড় অঙ্কের শেয়ার ক্রয় করেছেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর আজিজ মোহাম্মদ ভাই। পূর্বঘোষিত পরিকল্পনার অংশ হিসেবেই তিনি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ধাপে ধাপে এসব শেয়ার কিনে নিচ্ছেন। গত ১৯ ফেব্রুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন যে, পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেট থেকে এক কোটি শেয়ার সংগ্রহ করবেন। সেই পরিকল্পনার ধারাবাহিকতায় আজকের লেনদেন সম্পন্ন হয়েছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারিও কোম্পানিটির ৫০ লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল, যার আর্থিক মূল্য ছিল প্রায় ৭২ কোটি টাকা। ফলে ধারাবাহিকভাবে বড় অঙ্কের শেয়ার হাতবদলের মাধ্যমে কোম্পানিটির মালিকানা কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
সাধারণত ব্লক মার্কেটে পূর্বনির্ধারিত ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমঝোতার ভিত্তিতে বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়ে থাকে। এ ধরনের লেনদেনে সর্বনিম্ন ৫ লাখ টাকার নিচে কোনো লেনদেনের সুযোগ নেই। বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের ৩০.২৬ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২.৯০ শতাংশ শেয়ার। বাকি অংশের মালিকানা রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে।
কোম্পানিটির আর্থিক পারফরম্যান্সও ইতিবাচক ধারায় রয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিক্রয় আয় দাঁড়িয়েছে ১ হাজার ৫৪৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৪৯০ কোটি টাকা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৯৯ পয়সায় উন্নীত হয়েছে। ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩৪ পয়সা।
মামুন/
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত




.jpg&w=50&h=35)





