ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

চশমার লেন্স পাল্টে না দেওয়ায় বরিশালে যে কাণ্ড ঘটালেন প্রেমিক

২০২৬ মার্চ ১১ ১১:১২:৪৩
চশমার লেন্স পাল্টে না দেওয়ায় বরিশালে যে কাণ্ড ঘটালেন প্রেমিক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে এক যুবক প্রেমিকার চশমার লেন্স পরিবর্তন না হওয়ায় দোকানের কর্মচারীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে। তবে স্থানীয়দের তৎপরতায় হামলাকারী অস্ত্রসহ আটক হয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে। আটককৃত যুবকের নাম সাফিন আহমেদ (১৯)। তিনি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

চশমা দোকানের কর্মচারী রিপন জানান, এক সপ্তাহ আগে তার প্রেমিকা চশমার লেন্স কিনেছিলেন। পরে কালারের মিল না থাকার কারণে লেন্স পরিবর্তনের জন্য দোকানে ফেরেন। দোকান থেকে লেন্স পরিবর্তন সম্ভব না জানানো হলেও কর্মচারী দু’দিনের মধ্যে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন। বিষয়টি জানালে ক্ষুব্ধ হয়ে প্রেমিকা প্রেমিককে বিষয়টি জানান।

সাফিন দোকানে এসে কর্মচারীকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। এসময় তার কোমর থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন বলেন,“প্রেমিকার অপমানজনক কথার জের ধরে সাফিন অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেছে। তবে আমরা ঘটনাস্থলের কাছে থাকায় বড় দুর্ঘটনা হওয়ার আগেই তাকে আটক করতে পেরেছি।”

চশমা দোকানিকে মারধরের শিকার রিপন থানায় অভিযোগ দায়ের করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে