ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা

২০২৬ মার্চ ১২ ১১:০৪:৫২
৫ লাখ টাকার চাঁদা দাবি! খামারবাড়িতে ছাত্রদল নেতার সঙ্গে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবির-এর বিরুদ্ধে।

ঘটনার পর ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার অধিদপ্তরের মহাপরিচালকের কাছে নিরাপত্তা জোরদারের জন্য লিখিত আবেদন করেন।

ড. কাইয়ুম মজুমদার জানান, বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে আলমগীর কবিরসহ ১০-১২ জন ৭১৭ নম্বর কক্ষে প্রবেশ করে গালাগালি, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকার করলে শারীরিক লাঞ্ছনার চেষ্টা করা হয়। একই দিনে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাকেও হুমকির অভিযোগ উঠেছে।

পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ড. মো. মাহফুজুর রহমান বলেন, আলমগীর কবির তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। এর আগেও দুই লাখ টাকা চাওয়া হয়েছিল।

অভিযুক্ত বি এম আলমগীর কবির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তিনি শুধু সালাম দিতে খামারবাড়িতে গিয়েছিলেন এবং প্রকল্প পরিচালকের সঙ্গে কিছু সহযোগীর নিয়োগ নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে