দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
নিজস্ব প্রতিবেদক : দুইটি গুরুত্বপূর্ণ ইস্যুর প্রভাবে দেশের শেয়ারবাজারের সূচক ৩৩ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এর মধ্যে রয়েছে তিন দেশের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার পরিস্থিতি এবং আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ।
বাজার সংশ্লিষ্টদের মতে, যেদিন থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনা শুরু হয়েছে, সেদিন থেকেই শেয়ারবাজারে ব্যাপক দরপতনের ধারা তৈরি হয়েছে। সেই পতনের ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এর সঙ্গে পবিত্র ঈদ-উল-ফিতর ঘনিয়ে আসায় অনেক বিনিয়োগকারী প্রয়োজনীয় নগদ অর্থ সংগ্রহ করতে শেয়ার বিক্রি করছেন। ফলে বাজারে বিক্রির চাপ আরও বেড়ে গেছে।
তবে বাজার সংশ্লিষ্টরা বর্তমান পরিস্থিতিকে খুব বেশি নেতিবাচক হিসেবে দেখছেন না। তাদের মতে, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং ঈদকে ঘিরে নগদ অর্থের প্রয়োজন—এই দুই কারণেই বাজারে পতনের মাত্রা বেড়েছে। ঈদের পর বাজারে ইতিবাচক ধারা ফিরে আসার সম্ভাবনাও রয়েছে বলে তারা মনে করছেন। তাই আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার (০৮ মার্চ ২০২৬) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় পতন হয়েছে সূচকে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩১ দশমিক ৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে, যা গত ৩৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৫ মার্চ ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৯৫৮.৯৮ পয়েন্ট।
এছাড়া অন্য সূচকগুলোর মধ্যেও পতন দেখা গেছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩৫ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩ দশমিক ৪৬ পয়েন্টে। আর ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ কমেছে ৯১ দশমিক ৫৩ পয়েন্ট, যার অবস্থান এখন ১ হাজার ৯১৯ দশমিক ৯৭ পয়েন্ট।
লেনদেন চিত্রে দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়। এর মধ্যে মাত্র ১০টির শেয়ারদর বেড়েছে, বিপরীতে ৩৭১টির দর কমেছে এবং ৯টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণে কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এদিন ডিএসইতে মোট প্রায় ৫২৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল প্রায় ৪৫৯ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে আজ লেনদেন বেড়েছে প্রায় ৬৯ কোটি ২৫ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টির দর বেড়েছে, ১৪৭টির দর কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯৬ দশমিক ৬২ পয়েন্ট কমে ১৪ হাজার ৩২৮ দশমিক ৫১ পয়েন্টে নেমে এসেছে। আগের কার্যদিবসে এই সূচক কমেছিল ১৯২ দশমিক ৪৬ পয়েন্ট।
আরিফ/
পাঠকের মতামত:
- আত্মসমর্পণ করতে যাচ্ছেন আমির হামজা
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- নমরুদ কে মেরেছিল মশা, মোদিকে মারবে তেলাপোকা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হাদি মরেনি, এবার ফিরেছে ভারতে
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, আরেক শিশু আহত
- দ্বিমুখী অবস্থান; ব্রাজিলকে ঘিরে নতুন বিতর্ক
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ফেসবুকে মরদেহের খবর দেখে বাবাকে শনাক্ত করলেন ছেলে
- জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্তা, পদ হারালেন ওসি
- আদ্-দ্বীনে সেবা বন্ধের মধ্যে রোগীর মৃত্যু ঘিরে প্রশ্ন
- ব্যাংকার্স সিলেকশনের অধীনে বিশাল নিয়োগ
- ব্রাজিল–মরক্কো লড়াই, মোবাইলে দেখবেন যেভাবে
- আর্থিক খাতের বিশিষ্ট পেশাজীবী ইয়াওয়ার সায়ীদের ইন্তেকাল
- ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একের পর এক অসঙ্গতি
- যে কারণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ রয়েছে
- জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস
- ইসলামী ব্যাংক নিয়ে আতঙ্ক সৃষ্টি বন্ধের দাবি, কর্মসূচি ঘোষণা
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- অভিযোগ প্রমাণিত, শিবির নেতা জিসান বহিষ্কার
- চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- চলতি সপ্তাহে ১১ কোম্পানির এজিএম
- বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল
- গোপালগঞ্জে ফুটবল যুদ্ধ, ‘ব্রাজিল মোড়’ ঘিরে নতুন আলোচনা
- মধ্যবিত্তের চাপে নতুন শঙ্কা, সঞ্চয়পত্রের কর বাড়াল সরকার
- ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের
- ক্রিকেটারকে তল্লাশির পেছনের তথ্য প্রকাশ করল পুলিশ
- সাংবাদিকদের যুক্তরাষ্ট্র যাত্রা সহজ করতে নতুন উদ্যোগ
- ‘পুশব্যাক’ ইস্যুতে একমত হতে পারেনি দুই দেশ
- টানা দরপতনের পর ঘুরে দাঁড়াল সোনা, কার্যকর নতুন দাম
- ব্যক্তিগত সাফল্যের খবর শেয়ার করলেন জাইমা রহমান
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- সাংবাদিকের প্রশ্নে থামলেন শুভেন্দু, বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন
- লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে যা বললো আদ্-দ্বীন কর্তৃপক্ষ
- ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে
- একসঙ্গে ৯ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
- ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতের নতুন দূত
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ইরান ইস্যুতে ইউ-টার্ন? ট্রাম্পের ঘোষণার পর যা হলো
- আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া
- ৭৩ বার দাম পরিবর্তনের পর আবারও কমল সোনা
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- কারসাজির অভিযোগে শ্যামপুর সুগারের লেনদেন স্থগিত
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- ইমাম-মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর
- তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
- ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- প্রায় ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- সুখবর দিতে যাচ্ছে তালিকাবুক্ত বহুজাতিক কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ফ্লোরপ্রাইস আর নয়, প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নতুন বিএসইসি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান
- ‘বিয়ের আগে শারীরিক সম্পর্ক মানেই চরিত্রহীনতা নয়’—সুপ্রিম কোর্ট
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- সানলাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সানলাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ







