ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বিশেষ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ বাংলাদেশ

২০২৬ মার্চ ১১ ১৯:১৭:৩৩
বিশেষ ছাড়ের জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রাশিয়া থেকে তেল আমদানি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড় (ওয়েভার) চেয়েছে। ভারতের মতো বাংলাদেশকেও একই ধরনের সুযোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতের জন্য একটি অস্থায়ী ওয়েভার দিয়েছে। বাংলাদেশও একই সুযোগ পেলে আমাদের অর্থনীতির জন্য বড় সহায়তা হবে।”

মন্ত্রী এই মন্তব্য করেন শেরেবাংলানগরের পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে, যেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসটেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী জানান, “বিশ্ববাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।”

এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য ক্যাপাসিটি বিল্ডিং বিষয়ক কথাবার্তাও হয়েছে।

সংবাদদাতা এক প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি নিয়ে এই বৈঠকে নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করা হবে।”

যুদ্ধ বা আন্তর্জাতিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে সরকারের করণীয় বিষয়ে তিনি বলেন, “সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে সরকার পরিকল্পনা করছে। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি বা দীর্ঘস্থায়ী যুদ্ধ—প্রতিটি পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে