ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ অন্যের স্ত্রী নিয়ে পালালেন যুবক

২০২৬ মার্চ ১১ ১৯:০৯:২৭
স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ অন্যের স্ত্রী নিয়ে পালালেন যুবক

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবকের বিয়ের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনার মূল নায়ক নাঈম হোসেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল। স্ত্রীর আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি পার্শ্ববর্তী গ্রামের এক গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নাঈম কাপড়পত্র গুছিয়ে ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন। নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, মূল উদ্দেশ্য ছিল তার স্ত্রীর কাছে “শিক্ষা” দেওয়া। নাঈম বলেন, “আমার স্ত্রী আমার কথা মানে না, সারাক্ষণ অশান্তি করে। এজন্য আমি এই বিয়ে করেছি। তবে কিছুদিন পরে আগের স্ত্রীর কাছেই ফিরে যাব।”

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে