ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেলেন সাবেক মন্ত্রী

২০২৬ মার্চ ১২ ১০:৫৫:৩৫
মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেঁচে গেলেন সাবেক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে একটি অতর্কিত গুলি চালানো হয়েছে। তবে তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলাকারী খুব কাছ থেকে ফারুক আবদুল্লাহর দিকে গুলি ছোড়েন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানোর চেষ্টা করেন। তবে সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো তাকে ধাক্কা দেয়, যার কারণে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ফারুক আবদুল্লাহ অক্ষত থাকেন।

এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত কমল সিং জামওয়াল ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রাপ্ত ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক হাত দূরত্বে পৌঁছে গুলি চালান। নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।

গ্রেটার কৈলাস এলাকায় বিয়ের বাড়িতে ধারণ করা একটি নাটকীয় ভিডিওতে দেখা যায়, হামলাকারী ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক পা পিছনে অবস্থান করছিলেন এবং তাঁর হাতে বন্দুক ধরে ছিলেন। হামলাকারীকে কমান্ডোরা ধাক্কা দিলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর উপস্থিত জনতা তাকে গণপিটুনি দেয়।

হামলাকারী পুলিশকে জানান, তিনি জম্মুর পুরানা মান্ডি এলাকার বাসিন্দা এবং গত ২০ বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। পুলিশ জানায়, তিনি ‘মত্ত অবস্থায়’ ছিলেন এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে