ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

এক ঘোষণাতেই বদলে গেল বাজার

২০২৬ মার্চ ১২ ১০:২৬:৪২
এক ঘোষণাতেই বদলে গেল বাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে টানা দুই দফা দাম বৃদ্ধির পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমেছে। এর প্রভাব বিবেচনায় নিয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে কাঁচা সোনার দামের ওঠানামার কারণে দেশের বাজারেও সোনার দামে এ পরিবর্তন আনা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম ২৫ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৯ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং কমেছিল ৩ বার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে