টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (TIN) একটি ইউনিক নম্বর, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত হয়। এটি করদাতার পরিচয়পত্র হিসেবে কাজ করে এবং আয়কর দাখিলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় অনেকে শুধু ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট, ভিসা, সরকারি ফর্মালিটিজ বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে TIN সার্টিফিকেট গ্রহণ করেন। এরপর তা ব্যবহার না করে বছরের পর বছর ফেলে রাখেন, অথচ প্রতি বছর আয়কর রিটার্ন জমা না দিলে নানা সমস্যায় পড়তে হয়। এ কারণে অনেকেই টিন সার্টিফিকেট বাতিল করতে চান।
কখন TIN বাতিল করা যায়?
টিন সার্টিফিকেট বাতিল করার জন্য নির্দিষ্ট কিছু যৌক্তিক কারণ থাকতে হয়। যেমন: কেউ যদি ব্যবসা বা চাকরি ছেড়ে দেন এবং তার আয় করযোগ্য সীমার নিচে চলে আসে, সেক্ষেত্রে তিনি TIN বাতিল করতে পারবেন। আবার অনেকে ভুল করে একাধিক TIN তৈরি করে ফেলেন—সেক্ষেত্রে একটি TIN রেখে অন্যটি বাতিল করা দরকার। কেউ কেউ বিদেশে স্থায়ীভাবে চলে গেলে এবং দেশে আয় না থাকলে তার জন্যও TIN বাতিলের আবেদন করা যায়। এমনকি করদাতা মৃত্যুবরণ করলে তার উত্তরাধিকারীরা প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। তবে যদি মৃত ব্যক্তির নামে ব্যবসা চালু থাকে, তাহলে সরাসরি বাতিল করা যাবে না—সেক্ষেত্রে আলাদা করপোরেট কাঠামোর বিষয় বিবেচনা করতে হয়।
কীভাবে অনলাইনে TIN বাতিল করবেন?
TIN সার্টিফিকেট বাতিল করতে চাইলে আপনি অনলাইনে NBR-এর (জাতীয় রাজস্ব বোর্ড) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। এজন্য প্রথমে www.nbr.gov.bd সাইটে প্রবেশ করে আপনার ই-টিন অ্যাকাউন্টে লগইন করতে হবে। যদি একাউন্ট না থাকে, তাহলে সাইন আপ করে একাউন্ট খুলতে হবে। এরপর টিন বাতিলের জন্য নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে। ফর্মে আপনার টিন নম্বর, নাম, পেশা বা ব্যবসার বিবরণ এবং বাতিলের কারণ উল্লেখ করতে হবে। ফর্ম সাবমিট করার পর এনবিআর আবেদনটি যাচাই করবে। অতিরিক্ত তথ্য প্রয়োজন হলে তা জানাবে এবং সব ঠিকঠাক থাকলে আপনার TIN বাতিল করে দেবে। একবার বাতিল হয়ে গেলে আপনি আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি পাবেন।
কীভাবে অফলাইনে আবেদন করবেন?
অনেকে অনলাইন পদ্ধতিতে সাবলীল না হলে অফলাইনে, অর্থাৎ নিজ এলাকার কর অফিসে গিয়ে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে করদাতাকে নিজের পরিচয়পত্র, টিন সার্টিফিকেট, ব্যবসা বন্ধ হওয়ার ঘোষণা (যদি থাকে), এবং সর্বশেষ তিন বছরের শূন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্রসহ আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট কর অফিস আপনার টিন সার্টিফিকেট বাতিল করবে এবং এক্ষেত্রে আপনি একটি আনুষ্ঠানিক বাতিল সনদ পাবেন।
গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ:
TIN বাতিল করা মানে আপনি আর কোনো কর রিটার্ন জমা দিতে বাধ্য নন, কিন্তু ভবিষ্যতে যদি আবার আয় শুরু করেন বা কোনো দাপ্তরিক কাজে TIN প্রয়োজন হয়, তাহলে নতুনভাবে TIN-এর জন্য আবেদন করতে হবে। বাতিল হওয়া পুরাতন নম্বর আর ব্যবহার করা যাবে না। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনি সত্যিই TIN ছাড়া থাকতে পারবেন কি না। এছাড়া যারা বিদেশে থাকেন বা সাময়িকভাবে আয় নেই, তারা চাইলে ‘জিরো রিটার্ন’ দাখিল করেও করদাতা হিসেবে সক্রিয় থাকতে পারেন—যা ভবিষ্যতে কাজে লাগতে পারে।
জাহিদ/
পাঠকের মতামত:
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা













