শেয়ারবাজারে স্বচ্ছতা ও বিশ্লেষণে এআই হবে বড় শক্তি
নিজস্ব প্রতিবেদক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ও সঠিক ব্যবহার ভবিষ্যতে দেশের শেয়ারবাজারে তথ্যের স্বচ্ছতা, বিশ্লেষণের গতি এবং নির্ভরযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ। তাঁর মতে, শেয়ারবাজারের জটিল ডেটা বিশ্লেষণ, বাজারের গতিপ্রকৃতি বোঝা এবং বিনিয়োগকারী আস্থা বৃদ্ধিতে এআই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার।
সোমবার (৮ ডিসেম্বর) বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরাম (সিএমজেএফ) সদস্যদের জন্য আয়োজিত ‘এআই এসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সিএমজেএফ ও বিআইসিএম।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু আলী এবং বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, যিনি সেশনটি সঞ্চালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।
বিএসইসির সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ওয়াজিদ হাসান শাহ বলেন, “সম্প্রতি শেয়ারবাজারে পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত করা হয়েছে এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসান হতে যাচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, ঝুঁকি, লেনদেন প্রবণতা ও অন্যান্য ডেটা বিশ্লেষণ করা সম্ভব। শুধু এসব প্রতিষ্ঠানই নয়, শেয়ারবাজার-সম্পর্কিত যেকোনো জটিল তথ্য বিশ্লেষণেও এআই ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, উন্নত বাজারগুলোতে বিনিয়োগ বিশ্লেষণ, ঝুঁকি নিরূপণ, করপোরেট গভর্ন্যান্স পর্যালোচনা, এমনকি বাজার–অনিয়ম শনাক্ত করতেও এআই এখন অপরিহার্য। বাংলাদেশের শেয়ারবাজারও সেই পর্যায়ে পৌঁছাতে চাইলে এআই দক্ষতা অর্জন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, “বর্তমান সময়ে এআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শেয়ারবাজারও ব্যতিক্রম নয়। সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং পরিবর্তিত প্রযুক্তিনির্ভর পরিবেশে এগিয়ে রাখতে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।”
সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সিএমজেএফ নিয়মিতভাবে সদস্যদের দক্ষতা উন্নয়নমূলক প্রোগ্রাম আয়োজন করে থাকে। “আজকের এআই-ভিত্তিক প্রশিক্ষণও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ,” উল্লেখ করেন তিনি।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএম-এর প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়। অংশগ্রহণকারীরা এআই-এর মৌলিক ধারণা, ডেটা প্রয়োগ, বাজার বিশ্লেষণে এআই-এর ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে









