ডিমিউচুয়ালাইজেশনের এক যুগ পরও তালিকাভুক্তিতে স্থবির ডিএসই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে নতুন প্রাণ সঞ্চারে শক্তিশালী কোম্পানিগুলোর তালিকাভুক্তির জন্য বাজার সংশ্লিষ্টরা জোর দাবি জানালেও, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিজের বাধ্যতামূলক স্ব-তালিকাভুক্তির বিষয়ে এখনো নীরব রয়েছে।
২০১৩ সালে ডিমিউচুয়ালাইজেশন স্কিমের অংশ হিসেবে স্টক এক্সচেঞ্জগুলোর ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল বাজারের উন্নত নিয়ন্ত্রণ নিশ্চিত করা। এই আইন পাস হওয়ার এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু ডিএসই এখনও সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে তাদের শেয়ার বিক্রি করার কোনো উদ্যোগ নেয়নি।
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সম্প্রতি তাদের তালিকাভুক্তির জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। যা বিএসইসির সক্রিয়া বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।
ডিমিউচুয়ালাইজেশন আইনে শেয়ার বিক্রির কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। তাই এই সিদ্ধান্তটি এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের ওপর নির্ভর করে। ডিএসইর শেয়ারহোল্ডার-পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, এটি ডিএসইর আগের পর্ষদগুলোর ব্যর্থতা, বিশেষ করে স্বাধীন পরিচালকদের, যারা পর্ষদে সংখ্যাগরিষ্ঠ ছিলেন। তাঁর মতে, যদি স্বাধীন পরিচালকরা উদ্যোগ নিতেন, তাহলে শেয়ারহোল্ডার-পরিচালকরা তালিকাভুক্তি ঠেকাতে পারতেন না। তিনি আরও অভিযোগ করেন, আগের কমিশনগুলো বিশেষ ক্ষমতা প্রয়োগ করে অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিলেও, ডিএসইকে তালিকাভুক্ত করার জন্য কোনো আদেশ জারি করেনি।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ডিএসইর ৪০ শতাংশ শেয়ার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৬০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ দুটি চীনা কৌশলগত অংশীদারের কাছে বিক্রি করা হয় এবং বাকি ৩৫ শতাংশ সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করার কথা, যার মাধ্যমে এক্সচেঞ্জটি তালিকাভুক্ত হবে।
২০২১ সালের ডিসেম্বরে নিয়ন্ত্রক সংস্থা ডিএসইকে তালিকাভুক্তির পরিকল্পনা করতে বলেছিল এবং ২০২২ সালের মধ্যে এটি সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা স্ব-তালিকাভুক্তির বিষয়ে বিএসইসি-এর কাছে নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু সে বিষয়ে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি।বিএসইসি’র মুখপাত্র মো. আবুল কালাম মনে করেন, ডিএসইর তালিকাভুক্তির জন্য এখনই উপযুক্ত সময়। তার মতে, শেয়ারবাজার ঘুরে দাঁড়াচ্ছে এবং ডিএসই একটি স্বনামধন্য ও মৌলিক কোম্পানি হওয়ায় ভালো দামে শেয়ার বিক্রি করতে পারবে।
অন্যদিকে, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তার মতে, বর্তমান বাজার পরিস্থিতি তালিকাভুক্তির জন্য অনুকূল নয়। এক্সচেঞ্জের পরিচালন আয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শেয়ারহোল্ডাররা ভালো দাম না পাওয়ার আশঙ্কায় শেয়ার বিক্রিতে অনাগ্রহী। তিনি আরও জানান, বর্তমানে ডিএসই মূলত সুদের আয়ের ওপর নির্ভর করছে এবং বাজারে স্থিতিশীলতা ফিরলে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হবে।
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


