পতনের বাজারেও ১১ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলমান ধারাবাহিক দরপতনের মধ্যেও তালিকাভুক্ত ১১টি কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা মে'২৫ মাসে নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করেছেন। এই ঘটনা বাজার সম্পর্কে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এবং আস্থার সংকট আরও বাড়িয়ে তুলেছে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমার স্টক সূত্র জানিয়েছে, মে মাসে তালিকাভুক্ত ১১ কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা তাদের শেয়ার বিক্রি করেছেন। কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ট্যানারি, ব্যাংক এশিয়া, লাফার্জহোলসিম, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা অয়েল, এইচআর টেক্সটাইল, বাংলাদেশ ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনসিসি ব্যাংক এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স।
অ্যাপেক্স ট্যানারি
৩০ এপ্রিল এই কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৩৬.০৮ শতাংশ। মে মাসে তারা ১.২৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৪.৮১ শতাংশে। এই সময়ে সাধারণ বিনিয়োগকারীরা ১.৫৫ শতাংশ শেয়ার কিনেছেন, তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.২৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
ব্যাংক এশিয়া
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৫২.৩৭ শতাংশ। মে মাসে তারা ০.৯৪ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৫১.৪৩ শতাংশে। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.৫৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ০.৩৬ শতাংশ শেয়ার কিনেছেন।
বাংলাদেশ ফাইন্যান্স
এই কোম্পানিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৩০.৫১ শতাংশ। মে মাসে তারা ১.৬২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ১৮.৮৯ শতাংশে। লক্ষণীয়ভাবে, আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ৫৪.১৫ শতাংশ থেকে কমে ৫৩.৬২ শতাংশ হয়েছে, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১২.১৫ শতাংশ শেয়ার কিনে তাদের ধারণকৃত শেয়ার ২৭.৪৯ শতাংশে উন্নীত করেছেন।
এইচআর টেক্সটাইল
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৩৯.১১ শতাংশ। মে মাসে তারা ৪.৫৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৪.৫৪ শতাংশে। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১.১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৩.৩৮ শতাংশ শেয়ার কিনেছেন।
যমুনা অয়েল
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ২.৯০ শতাংশ। মে মাসে তারা তাদের হাতে থাকা সবগুলো শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের হাতে কোনো শেয়ার নেই। তবে কোম্পানিটি একটি সরকারি প্রতিষ্ঠান। এতে সরকারের শেয়ার রয়েছে ৬০.০৮ শেয়ার অপরিবর্তিত রয়েছে। কেবল সরকার মনোনীত পরিচালকদের শেয়ার ২.৯০ শতাংশ বিক্রি করা হয়েছে। আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২.৫৬ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীরা ০.২৬ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীরা ০.০৮ শতাংশ শেয়ার কিনেছেন।
লাফার্জহোলসিম
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৬৩.৮৩ শতাংশ। মে মাসে তারা ০.১৮ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৬৩.৬৫ শতাংশে। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.২৯ শতাংশ শেয়ার কিনেছেন, তবে সাধারণ বিনিয়োগকারীরা ০.১০ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীরা ০.০১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
এনসিসি ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৩৭.২৮ শতাংশ। মে মাসে তারা ০.২৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩৭.০১ শতাংশে। এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.৭৫ শতাংশ শেয়ার কিনেছেন, তবে সাধারণ বিনিয়োগকারীরা ০.৪৫ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীরা ০.০৩ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
প্রাইম ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৪০.৩৫ শতাংশ। মে মাসে তারা ২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩৮.৩৫ শতাংশে। এই সময়ে সাধারণ বিনিয়োগকারীরা ১.৮ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীরা ০.২৫ শতাংশ শেয়ার কিনেছেন, তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.০৫ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৪৫.৬২ শতাংশ। মে মাসে তারা ৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩৮.৬২ শতাংশে। অন্যদিকে, এই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২.৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪.০৭ শতাংশ শেয়ার কিনেছেন।
পূবালী ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৩১.৪৯ শতাংশ। মে মাসে তারা ১.২৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। ফলে ৩১ মে তাদের শেয়ার দাঁড়িয়েছে ৩০.২২ শতাংশে। এই সময়ে সাধারণ বিনিয়োগকারীরা ১.৬৪ শতাংশ শেয়ার কিনেছেন, তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ০.৩৭ শতাংশ শেয়ার বিক্রি করেছেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক
কোম্পানিটিতে ৩০ এপ্রিল উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৩৪.৯০ শতাংশ। মে মাসে তারা ২ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, ফলে ৩১ মে তাদের শেয়ার কমে দাঁড়িয়েছে ৩২.৯০ শতাংশে। এই সময়ে সাধারণ বিনিয়োগকারীরা ০.৫৬ শতাংশ শেয়ার কিনেছেন, তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২.১২ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীরা ০.০১ শতাংশ শেয়ার বিক্রি করেছেন। উল্লেখ্য, ৩০ এপ্রিল সরকারের কাছে কোনো শেয়ার ছিল না। তবে মে মাসে সরকার কোম্পানিটিতে নতুন করে ৩.৫৮ শতাংশ শেয়ার কিনেছে।
মিজান/
পাঠকের মতামত:
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

