রেনাটার ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে শর্ত পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের মৌলভিত্তির কোম্পানি রেনেটা লিমিটেড ব্যাংক ঋণ পরিশোধ করে কোম্পানির ব্যয় কমাতে ৩২৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর শর্তাবলীতে পরিবর্তন এনেছে। এই সিদ্ধান্তের ফলে প্রেফারেন্স শেয়ারগুলো মেয়াদ শেষে বাধ্যতামূলকভাবে সাধারণ শেয়ারে রূপান্তরিত হবে, যা আগে প্রতিষ্ঠানের ইচ্ছাধীন ছিল।
কোম্পানিটি জানিয়েছে, আগের প্রস্তাবিত প্রেফারেন্স শেয়ারের বৈশিষ্ট্য ছিল নন-কিউমিউলেটিভ, নন-পার্টিসিপেটিভ, রিডিমেবল (ফেরতযোগ্য) অথবা সম্পূর্ণ রূপান্তরযোগ্য। অর্থাৎ প্রেফারেন্স শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা বা ফেরত নেওয়া ইস্যুকারী প্রতিষ্ঠানের নিজস্ব ইচ্ছাধীন ছিল।
তবে সংশোধিত নিয়মে কোম্পানির পরিচালনা পর্ষদ রিডিমেবল (ফেরতযোগ্য) বিকল্পটি বাদ দিয়েছে। এর অর্থ হলো, প্রেফারেন্স শেয়ারগুলো মেয়াদ শেষে সম্পূর্ণরূপে সাধারণ ইক্যুইটিতে রূপান্তরিত হবে।
এই শেয়ার ইস্যুর পরিকল্পনা গত বছরের নভেম্বরে নেওয়া হয়েছিল এবং চলতি বছরের ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা প্রস্তাবটি অনুমোদন করেন। পরের দিন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জানানো হয়, বুধবার (১৯ জুন) পরিচালনা পর্ষদের এক সভায় এই পরিকল্পনা পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হয়। কোম্পানি জানিয়েছে, এই সংশোধন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রিডিমেবল বা সম্পূর্ণ রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ার হলো এক ধরনের ইক্যুইটি বিনিয়োগ, যা প্রেফারেন্স শেয়ার এবং ঋণ বা সাধারণ ইক্যুইটি উভয় বৈশিষ্ট্য ধারণ করে। রিডিমেবল প্রেফারেন্স শেয়ারগুলি ইস্যুকারী দ্বারা একটি পূর্বনির্ধারিত মূল্য বা তারিখে ফেরত কেনা হয়, যখন সম্পূর্ণ রূপান্তরযোগ্য মানে মেয়াদপূর্তিতে প্রেফারেন্স শেয়ারগুলি সম্পূর্ণরূপে সাধারণ ইক্যুইটিতে রূপান্তরিত হবে।
১০ টাকা মূল্যের প্রেফারেন্স শেয়ার ছয় বছরের মেয়াদে শুধুমাত্র বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে ইস্যু করা হবে। যেকোনো অবিক্রিত অংশ আবেদন এবং ব্যক্তিগত প্রস্তাবের মাধ্যমে চাহিদা পাওয়ার ভিত্তিতে আনুপাতিক হারে বরাদ্দ করা হবে। প্রেফারেন্স শেয়ার রূপান্তরের পর রেনাটার সাধারণ শেয়ার প্রায় ৫.৫ শতাংশ বৃদ্ধি পাবে।
প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে কোম্পানির সচিব মো. জুবায়ের আলম বলেন, যেহেতু শেয়ারগুলি ধীরে ধীরে ইক্যুইটিতে রূপান্তরিত হবে, তাই কোম্পানির আর্থিক অবস্থার ওপর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। তিনি ব্যাখ্যা করেন, শেয়ার ইস্যুর তৃতীয় বছর থেকে রূপান্তর শুরু হবে। রূপান্তরের আগে প্রেফারেন্স শেয়ার গ্রাহকরা ১৫ শতাংশ নির্দিষ্ট হারে সুদ পাবেন। শেয়ারহোল্ডারদের প্রতি বছর তাদের প্রেফারেন্স শেয়ারের ২৫ শতাংশ রূপান্তর করার অনুমতি দেওয়া হবে, যাতে ষষ্ঠ বছরে রূপান্তর সম্পন্ন হয়। রূপান্তরের সময় সাধারণ শেয়ার প্রতি ৪৭৫ টাকা করে গণনা করা হবে।
মিাজন/
পাঠকের মতামত:
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

