রাসুল (সা.) যে আঙুলে আংটি পরতে নিষেধ করেছেন
নিজস্ব প্রতিবেদক : নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) লোহা ও রৌপ্য মিশ্রিত একটি আংটি পরিধান করতেন। ওই আংটি তিনি পরতেন বাম হাতের কনিষ্ঠ আঙুলে। পুরুষরা আংটি পরিধান করলে তা কনিষ্ঠ আঙুলে পরা উত্তম। আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে তিনি বলেছেন নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ আঙুলে আংটি পরতেন, এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের দিকে ইশারা করেন। (সহিহ মুসলিম)
আরকটি বর্ণনায় এসেছে, লোকেরা আনাসকে (রা.) আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আংটির ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বললেন, আমি যেন এখনও তার রূপার তৈরি আংটির উজ্জ্বল্য অবলোকন করছি। এ কথা বলে তিনি তার বাম হাতের কনিষ্ঠ অঙুল ওঠালেন। (সুনানে নাসাঈ)
পুরুষদের জন্য তর্জনি বা মধ্যমা আঙুলে আংটি পরিধান করা অনুত্তম। আলী (রা.) বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে তর্জনি ও মধ্যমা আঙুলে আংটি পরিধান করতে নিষেধ করেছেন। (সুনানে তিরমিজি)
রাসুল (সা.) রুপার আংটি পরতেন। পুরুষদের জন্য রৌপ্য ছাড়া অন্যান্য ধাতুর আংটি পরিধান করা তিনি অপছন্দ করেছেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ (রহ.) থেকে তার বাবার সূত্রে বর্ণিত একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরিধান করে নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে এলে তিনি তাকে বলেন, আমি আপনার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন? এ কথা শুনে লোকটি আংটিটি ছুঁড়ে ফেলে দিলেন। তারপর তিনি একটি লোহার আংটি পরে এলে তিনি বলেন, আমি আপনার কাছে জাহান্নামের অধিবাসীদের অলংকার দেখছি কেন? লোকটি ওই আংটিও ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! তাহলে কিসের আংটি ব্যবহার করবো? তিনি বললেন, রৌপ্যের আংটি ব্যবহার করুন, তবে তা যেন এক মিসকালের (চার গ্রাম) চেয়ে বেশি ওজনের না হয়। (সুনানে আবু দাউদ)
তাই পুরুষরা আংটি ব্যবহার করতে চাইলে চার গ্রামের কম ওজনের রুপার আংটি ব্যবহার করবে। রুপা ছাড়া অন্যান্য ধাতু যেমন স্বর্ণ, হীরা, লোহা, পিতল ইত্যাদি ধাতুর আংটি ব্যবহার করা থেকে পুরুষরা বিরত থাকবে।
অনেকে বিভিন্ন ধাতু বা পাথরের অলৌকিক ক্ষমতা, প্রভাবে বিশ্বাস করেন এবং এই বিশ্বাস থেকে ভাগ্য পরিবর্তনের জন্য এসব ধাতু বা পাথরের আংটি ব্যবহার করেন। ইসলামের দৃষ্টিতে এ রকম বিশ্বাস শিরক ও মহাপাপ গণ্য হয়। কোনো ইমানদার ব্যক্তি নির্জীব পাথর বা কোনো ধাতুর ক্ষমতায় বিশ্বাস করতে পারে না। পাথরকে ভালো-মন্দের মালিক বলে বিশ্বাস করতে পারে না।
খারাপ অবস্থা বা ভাগ্যের পরিবর্তন চাইলে সেজন্য নিজে যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করতে হবে। সদকা ও নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে যেমন ইসলাম আমাদের শিখিয়েছে। কোনো পাথরের অলৌকিক প্রভাবে ভাগ্য ভালো হয়ে যাবে বা মন্দ হয়ে যাবে এ রকম অযৌক্তিক শিরকি বিশ্বাস ত্যাগ করতে হবে।
শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ বলেন,
اِنَّ اللهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَ یَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ وَ مَنْ یُّشْرِكْ بِاللهِ فَقَدِ افْتَرٰۤی اِثْمًا عَظِیْمًا.
নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে। (সুরা নিসা : ৪৮)
শিরক যারা করবে, তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন,اِنَّهٗ مَنْ یُّشْرِكْ بِاللهِ فَقَدْ حَرَّمَ اللهُ عَلَیْهِ الْجَنَّةَ وَ مَاْوٰىهُ النَّارُ.
আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। (সুরা মায়েদা: ৭২)
তাই আমাদের কাজে বা বিশ্বাসে কোনোভাবেই যেন শিরক স্থান না পায় এ ব্যাপারে খুব সাবধান থাকা কর্তব্য।
মুয়াজ/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা













