ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

দেশের ভিতরে ও বাইরে—রাষ্ট্রপতির সফর আটকানোর নেপথ্য কাহিনী

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:৫৬:৪৮
দেশের ভিতরে ও বাইরে—রাষ্ট্রপতির সফর আটকানোর নেপথ্য কাহিনী

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, তার দুইবার বিদেশ সফর ড. মুহাম্মদ ইউনূস আটকে দিয়েছেন। তিনি বলেন, “ওই সরকার চেয়েছিল যেন কোথাও আমার নাম প্রকাশ পায় না। আমাকে সম্পূর্ণ অন্ধকারে রাখার চেষ্টা করা হয়েছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক, জানুক। এটি আমাকে খুবই কষ্ট দিয়েছে।”

গত শুক্রবার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বিস্তারিত বিষয়টি ব্যাখ্যা করেন।

তিনি বলেন, “গত ডিসেম্বর কসোভো থেকে আমাকে একটি অ্যাসেম্বলিতে কীর্তি পেপার পড়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। এরপর কাতারের আমিরও আমাকে একটি সামিটে অংশগ্রহণের জন্য দাওয়াত দেন, যেখানে রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন। কিন্তু সেই সুযোগও আমাকে দেওয়া হয়নি।”

রাষ্ট্রপতি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে একটি চিঠি দেওয়া হয়, যা মন্ত্রণালয়ই ড্রাফট করে পাঠায়। চিঠিতে লেখা ছিল যে তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, তাই সেমিনারে অংশগ্রহণ করা সম্ভব নয়। “চিঠিটা আমাকে আগে কোনোভাবে জানানো হয়নি। পরে আমি জানতে পারি, এমন একটি দাওয়াত এসেছিল,” তিনি বলেন।

তিনি আরও বলেন, চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি মন্ত্রণালয়ের আচরণের তীব্র নিন্দা জানান এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সাবধান থাকার নির্দেশ দেন। যদিও মন্ত্রণালয় এর কোনো জবাব দেয়নি।

রাষ্ট্রপতি বেলন দিয়েছেন, “শুধু বিদেশে নয়, দেশের কোনো অনুষ্ঠানে ও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও আমাকে যেতে দেওয়া হয়নি, যা সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অধিকার।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে