ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ২৩:২১:০৯
রবি অজিয়াটার ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রবি অজিয়াটা পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা, আগের বছর আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা ।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯ টাকা ৪ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৮৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সা, আগের বছর যা ছিল ১৩ টাকা ৮ পয়সা।

আগামী ২২ এপ্রিল কোম্পানিটির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মার্চ।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে