ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

যে জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হতে পারে

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১১:১০:৫৩
যে জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হতে পারে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম চূড়ান্ত করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে এই কার্যক্রমের অগ্রগতি তদারকি করছেন। আজ (সোমবার) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের আট বিভাগের আটটি উপজেলায় প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য পাইলট কর্মসূচি শুরু হবে। এর মধ্যে ঢাকার বাইরে প্রথম পাইলট কার্যক্রম শুরু হতে পারে বগুড়া জেলায়।

ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালনার জন্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটি কার্ডের নকশা, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া ও বিতরণের পদ্ধতি প্রণয়ন করবে। সরকারের লক্ষ্য, আসন্ন ঈদুল ফিতরের আগে কার্যক্রম শুরু করা।

ফ্যামিলি কার্ড মূলত দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য সামাজিক সুরক্ষা জোরদার করতে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে নিয়মিত নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান সামাজিক ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে। সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিক কেন্দ্রীয় ডেটাবেসে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে অনিয়ম ও ভুয়া তালিকা প্রতিরোধ করা সম্ভব হবে।

প্রথম ধাপে নির্দিষ্ট এলাকায় পাইলট কার্যক্রম শুরু হবে। পরবর্তী পর্যায়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীর তালিকা তৈরি করে ধাপে ধাপে সারা দেশে বিতরণ সম্প্রসারণ করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে