ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:৪৯:১৭
দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আবার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

নতুন স্বর্ণের দাম (ভরি অনুযায়ী)

২২ ক্যারেট: ২ লাখ ৬১,০৪০ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৪৯,১৪৩ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ১৩,৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪,৭৮৫ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তিত হতে পারে।

গত ২১ ফেব্রুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৮,৮২৪ টাকা। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২০ বার দাম বাড়ানো এবং ১২ বার কমানো হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৬,৭০৭ টাকা, ২১ ক্যারেটের ৬,৪১৫ টাকা, ১৮ ক্যারেটের ৫,৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির ৪,০৮২ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে