ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৪:৩৯:৫৯
ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ ২১ মার্চ (শনিবার) উদযাপিত হতে পারে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এরপর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায়, যদি মাঝখানের ২৪ ও ২৫ মার্চ দুই দিনের ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের ছুটি কাটানো সম্ভব হবে।

ছুটি বিভাজনটি এভাবে:

১৭ মার্চ (মঙ্গলবার): পবিত্র শবে কদরের ছুটি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)

১৮ মার্চ (বুধবার): সাধারণ কর্মদিবস

১৯-২৩ মার্চ: পাঁচ দিনের ঈদ ছুটি

২৪-২৫ মার্চ: সাধারণ কর্মদিবস, নৈমিত্তিক ছুটি নিলে যুক্ত করা যাবে

২৬ মার্চ: স্বাধীনতা ও জাতীয় দিবস

২৭-২৮ মার্চ: সাপ্তাহিক ছুটি

বেসরকারি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, সাধারণত তিন থেকে চার দিনের ঈদ ছুটি দিয়ে থাকে। তবে বিশেষ ব্যবস্থায় বা ওভারটাইম সমন্বয়ের মাধ্যমে ছুটি কিছুটা বাড়ানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে