ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৫:২৪:১১
সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবারের সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের পক্ষে উপপরিচালক আলমগীর হোসেন হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুর রহমান কিরণ, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে থাকা বিপুল পরিমাণ অর্থ অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে এসব হিসাবে অর্থ জমা রাখা হয়েছে।

এছাড়া যে কোনো সময় ওই অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট হিসাবগুলো ফ্রিজ করার নির্দেশ দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে