ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১০:৪৩:৪২
মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মসজিদের ভেতরে থাকা মালামাল ও স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, একটি টিনশেড মসজিদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। স্থানীয়দের চেষ্টায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনাকালে মসজিদের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে